প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয়ের সামনে সভা, সমাবেশ নিষিদ্ধ
সচিবালয় ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনের সামনে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত রোববার (২৫ আগস্ট) দিনগত রাতে ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জনসংযোগ শাখা।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরডিন্যান্স (অরডিন্যান্স নম্বর-৩/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৬ আগস্ট (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশপাশের এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।