ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে -রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে বসে আছে। প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরশাসকের ইঁদুররা বসে আছে। তারা মাঝে মাঝে ঐরাবত তথা হাতি হওয়ার চেষ্টা করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (সোমবার) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) ত্রাণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আপনারা জানেন একটি ফ্যাসিবাদ শাসককে জনগণ যখন বিপ্লবের মাধ্যমে নামিয়ে দেয়, সে বিপ্লবের মধ্যে প্রতি ব্লিপ্লবের আশঙ্কা থাকে। স্বৈরশাসকের ইঁদুররা সচিবালয় বলুন প্রশাসন বলুন সেখানে তারা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা ছোবল মারে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, দেশের আইনশৃঙ্খলাবাহিনীর মতো একটি বাহিনী আছে, তা হলো আনসার বাহিনী। তারা বিভিন্ন অ্যাসোসিয়েসন এবং সিবিএর মতো আন্দোলন করছে, অবস্থান নিচ্ছে, দাবি মেনে নেওয়ার পরও তারা অবস্থান করছে, এটি একটি পরিকল্পিত ঘটনা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।