ঘাদানি কমিটির শাহরিয়ার কবিরও স্বাধীনতাবিরোধী রাজাকার (১)
সকলেই তাকে চিনে রাজাকারদের বিরোধিতাকারী হিসেবে। কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত, সেটা আবারো প্রমাণিত হচ্ছে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি তথা রাজাকারদের নির্মুল করার সংগঠনের যে কিনা সভাপতি সেই শাহরিয়ার কবিরের নামেই উঠেছে রাজাকারগিরির অভিযোগ। তারই সহযোগী, বন্ধু-বান্ধবরাই ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে, বই লিখেছে। মূলত সে তার রাজাকারগিরিকে আড়াল করতেই কথিত ওই সংগঠনের আড়ালে অবস্থান নিয়েছে বলেই সুশীল সমাজ মনে করছে।
ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহবায়ক বেগম মোস্তারী শফি লিখিত ‘জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশে লেখা চিঠি’ নামের বইটিতে লিখেছেন, শাহরিয়ার কবির নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। এমনকি সে মুক্তিযুদ্ধকালে দখলদার পাক আর্মিদের ক্যাম্পে মুরগী সরবরাহ করতো।
তার কমিটিরই নেতা-নেতৃরাই তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে। সেহেতু শাহরিয়ার কবিরের বিরুদ্ধে উঠা রাজাকার সহযোগিতা’র বিষয়টি নিঃসন্দেহে গ্রহণযোগ্য। আর রাজাকার হিসেবে তাকেও বিচারের আওতায় এনে বিচার করা প্রয়োজন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।