ঘাদানি কমিটির শাহরিয়ার কবিরও স্বাধীনতাবিরোধী রাজাকার (৩)
শাহরিয়ার কবিরের নামে ১৯৭১ সালে দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার বিষয়টি শুধুমাত্র ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহবায়ক বেগম মোস্তারী শফি লিখিত ‘জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশে লেখা চিঠি’ নামের বইটিতেই নয়, আরো অনেকের কাছ থেকেই পাওয়া গেছে।
এমনকি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীও তার বিরুদ্ধে রাজাকারগিরির অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন। ইন্টারনেটে কাদের সিদ্দীকীর উক্ত বক্তব্য ব্যাপকভাবে প্রচারিতও হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় কাদের সিদ্দিকীর ভূমিকা সকলেই জানে। যে কারনে বাংলাদেশ সরকার তার কৃতিত্বের জন্য তাকে ‘বঙ্গবীর’ উপাধিও দিয়েছে। এরকম একজন স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে শাহরিয়ার কবিরের নামে রাজাকারগিরি তথা স্বাধীনতাবিরোধী অবস্থানের অভিযোগ কিন্তু তাকে একজন ঘোরতর রাজাকার হিসেবেই প্রমাণ করে।
যে কারণে দেশের অনেক বিশিষ্টজনই শাহরিয়ার কবিরের কথিত মুক্তিযুদ্ধের চেতনাকে মুখোশ হিসেবে উল্লেখ করেছেন। মূলত ১৯৭১ সালে নিজের অপকর্মগুলো ঢাকতেই শাহরিয়ার চেতনার সাইনবোর্ড ঝুলিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।