গাজায় স্থল অভিযান চালালে ভয়ানক লড়াইয়ের মুখে পড়বে ইসরায়েল -সাবেক সিআইএ প্রধান
, ০৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান চালালে বড় ধরনের প্রতিরোধের মুখে পড়বে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান পেত্রাউস। ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর শীর্ষ জেনারেল হিসেবে কাজ করা পেত্রাউস বলেছে, ইসরায়েলি বাহিনী গাজায় ঢুকলে এই লড়াই অনেক বছর ধরে চলতে পারে এবং সেখানে ভয়ানক লড়াই হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোকে পেত্রাউস এসব কথা বলেছে। তার মতে, ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্থল অভিযানে গেলে পরিস্থিতি দ্রুতই ‘মোগাদিসু অচলাবস্থায়’ রূপ নিতে পারে।
মোগাদিসু অচলাবস্থা বলতে ১৯৯৩ সালের একটি ঘটনার প্রসঙ্গে টেনেছে পেত্রাউস। তখন সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে তিনটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। ওই ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মার্কিন সেনারা উদ্ধার করতে গেলে নগরীতে দুই পক্ষে তুমুল লড়াই শুরু হয়। পেত্রাউস বলেছে, ইসরায়েলি বাহিনী শত্রুপক্ষের সীমান্তে ঢুকলে একই বাস্তবতার মুখোমুখি হবে।
হামাস যোদ্ধারা যেভাবে ইসরায়েলে ঢুকে হত্যাকা- চালিয়েছে, তেমন বুদ্ধিমত্তার পরিচয় যদি তারা প্রতিরক্ষার ক্ষেত্রে দেখাতে পারে, তাহলে সেখানে আত্মঘাতী বোমা হামলাকারী, নানা ধরনের বিস্ফোরক ডিভাইস, অতর্কিত হামলা, প্রাণঘাতী ফাঁদ দেখা যাবে বলে মনে করে সাবেক এই মার্কিন জেনারেল।
পেত্রাউস বলছে, মার্কিন বাহিনীর হয়ে তার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জন্য সতর্কবার্তাই দেয়। সে বলেছে, ‘সন্ত্রাস দমনের লড়াইয়ে আপনি এক বা দুই বছরে জয়ী হবেন না। এতে সাধারণত এক দশক বা তার চেয়ে বেশি সময় লাগে, যেমনটি আমরা ইরাকে দেখেছি, যেমনটি আমরা আফগানিস্তানে দেখেছি।
যুক্তরাষ্ট্রের সাবেক এই সেনাবাহিনী প্রধান মনে করে, ইসরায়েল যদি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে চায়, তাহলে ইসরায়েলকে ভিন্ন পরিকল্পনা করতে হবে। সেখানে মৌলিক সেবাসমূহ পুনরায় চালু করা, গাজা পুনর্গঠন এবং ওই অঞ্চলে আরও ভালো শাসনব্যবস্থা যেন হয়, সে জন্য ইসরায়েলকে পরিকল্পনা নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












