হামলার ভয়ে তুরস্কে একটি কন্সুলেট অফিস বন্ধ করল মার্কিন সরকার
, ০৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হামলার ভয়ে দক্ষিণ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা শহরের কন্সুলেট অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী প্রচ- বিক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে চলেছে তখন আমেরিকা এই পদক্ষেপ নিল।
মঙ্গলবার দখলদার ইসরাইল গাজার একটি হাসপাতালে বিমান হামলা চালায়। হামলার পর বিক্ষোভ-প্রতিবাদ জোরদার হয়েছে। তবে মার্কিন সরকার ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে।
গতরাতে তুরস্কে মার্কিন দূতাবাস আদানা শহরের কনসুলেট বন্ধের ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত আদানা কনসুলেট বন্ধ থাকবে। একইসাথে ওই এলাকায় যাওয়া থেকে বিরত থাকার জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, গাজা-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে আগামী কয়েক সপ্তাহ তুরস্কে বিক্ষোভ-সমাবেশ হতে পারে। শান্তিপূর্ণ সমাবেশও সহিংস হয়ে উঠতে পারে। এসব বিক্ষোভ-সমাবেশে পুলিশের উপস্থিতি বাড়তে পারে এবং রাস্তা বন্ধ ও যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হতে পারে।
গাজায় ইসরাইলের বিমান হামলা শুরুর পর বিশ্বব্যাপী ইসরাইল ও মার্কিন সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)