গাজায় কুরবানিহীন ঈদুল আজহার শঙ্কা, হজে যেতে পারেনি কেউ
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
টানা তৃতীয় বছরের মতো কুরবানি ছাড়াই ঈদুল আজহা উদযাপনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিরা। চলমান যুদ্ধ, কঠোর সীমান্ত নিষেধাজ্ঞা এবং গবাদিপশু আমদানিতে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে এবারও ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একই সাথে পবিত্র হজ পালনের আজীবনের লালিত স্বপ্নও ভেঙে গেছে হাজার হাজার গাজাবাসীর।
দক্ষিণ গাজার খান ইউনিসের একটি শরণার্থী তাঁবুতে বসে ৬৪ বছর বয়সী নাজিয়া আবু লেহিয়া তার প্রয়াত স্বামীর স্মৃতিচারণ করছিলেন। এক বছর আগে যুদ্ধের কারণে সীমান্ত বন্ধ থাকায় তাদের একসঙ্গে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি, এর মধ্যেই তার স্বামী মারা যান। অশ্রুসজল চোখে নাজিয়া বলেন, যুদ্ধের আগেই তাদের নাম হজের জন্য নির্বাচিত হয়েছিলো। কিন্তু যুদ্ধ সবকিছু ওলটপালট করে দিলো।
২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার আগে, প্রতি বছর গাজা থেকে অন্তত তিন হাজার মানুষ হজ পালন করতে পারতেন। গত অক্টোবর মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর গাজাবাসীদের মনে চলাচলের পথ উন্মুক্ত হওয়ার আশা জেগেছিলো কিন্তু সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত কঠোর বিধিনিষেধের কারণে সেই আশা দ্রুতই হতাশায় রূপ নেয়।
হজ পালনের সুযোগ হারানোর পাশাপাশি এবারও কুরবানি দেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন গাজাবাসীরা। গাজার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর গাজার গবাদিপশু খাত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখানকার খামার, পশুপালন কেন্দ্র, পশু চিকিৎসা কেন্দ্র এবং ফিড গুদামগুলো একের পর এক হামলায় নিশ্চিহ্ন হয়েছে। যুদ্ধের আগে প্রতি বছর ঈদুল আজহার মৌসুমে গাজায় ১০ থেকে ২০ হাজার বাছুর এবং ৩০ থেকে ৪০ হাজার ভেড়া আমদানি করা হতো। কিন্তু এবার কোনো গবাদিপশু আসার সুযোগ নেই। সূত্র: আরব নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)