পশ্চিমবঙ্গে ফাঁকা গরুর হাট, নেই ক্রেতা
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার প্রথম পদক্ষেপ হিসেবে ১৯৫০ সালের ‘পশু জবাই নিয়ন্ত্রণ আইন’ কঠোরভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছে। সরকারের এই আকস্মিক ও কঠোর অবস্থানের ফলে রাজ্যজুড়ে খামারি এবং গবাদি পশু ব্যবসায়ীদের মধ্যে চরম বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই নতুন নির্দেশনার সরাসরি প্রভাব পড়েছে কলকাতার অদূরে দক্ষিণ ২৪ পরগনা এলাকার খামারিদের ওপর।
ঘোষপাড়া থেকে ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত পোলেরহাট গরুর হাটে সাধারণ সময়ে দিনে প্রায় ২ হাজার গরু কেনা-বেচা হতো। বিশেষ করে আগামী ২৭ ও ২৮ মে কুরবানি ঈদকে সামনে রেখে এই সময়ে হাটে উপচে পড়া ভিড় থাকার কথা ছিলো। কিন্তু বর্তমানে বিশাল এই হাটে মাত্র ২০-২৫টি গরু দেখা যায়। গবাদি পশুর সঠিক বয়স নির্ধারণ অর্থাৎ ‘ফিটনেস সার্টিফিকেট’ দেওয়ার সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় এবং আইন লঙ্ঘনের পরিণতির আশঙ্কায় পোলেরহাটের মতো বড় বড় গরুর হাট এখন প্রায় জনশূন্য। খাঁ খাঁ রোদে বিক্রেতারা অলস সময় পার করছে এবং মানুষ এখন আইনি জটিলতার ভয়ে ‘নিরাপদ বিকল্প’ হিসেবে ছাগল ও ভেড়ার দিকে ঝুঁকছে।
হাটের এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে কলকাতার খুচরা বাজারে। মাত্র কয়েক দিনের ব্যবধানে গরুর গোশতের দাম কেজিপ্রতি ২৮০ টাকা থেকে এক লাফে ৬০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো সন্ত্রাসী ইসরায়েল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ বিশেষজ্ঞ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)