৫০ ডিগ্রির দাবদাহে পুড়ছে ভারত
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর প্রদেশ, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্য প্রদেশের একাধিক এলাকায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। কোথাও কোথাও তা পৌঁছে গেছে ৫১ ডিগ্রির কাছাকাছি। প্রচ- গরমে কার্যত অচল হয়ে পড়েছে জনজীবন। দুপুরের পর ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট, আর হাসপাতালগুলোতে বাড়ছে পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই।
গত বুধবার (২০ মে) দেশের সবচেয়ে উষ্ণ এলাকা ছিলো উত্তর প্রদেশের বান্দা জেলা। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিন ধরে অস্বাভাবিক গরমে পুড়ছে পুরো অঞ্চল। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয় প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
রাজধানী দিল্লিতেও পরিস্থিতি উদ্বেগজনক। বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪৮ ডিগ্রির ওপরে পৌঁছেছে। অতিরিক্ত গরমে বিদ্যুতের চাহিদা নতুন রেকর্ড ছুঁয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও পানির ব্যবহার বেড়ে যাওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রাজধানীতে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।
রাজস্থানের শ্রীগঙ্গানগর, জয়সলমীর, বিকানের ও ফালোদি অঞ্চলেও তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে রয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকাতেও একই চিত্র দেখা গেছে।
অস্বাভাবিক গরমের প্রভাব পড়েছে পাহাড়ি এলাকাতেও। সাধারণত শীতল আবহাওয়ার জন্য পরিচিত হিমাচল প্রদেশের সিমলায়ও এখন গরমে হাঁসফাঁস অবস্থা। উত্তরাখ-ের দেরাদুনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গেও গরম ও অস্বস্তি অব্যাহত রয়েছে। কলকাতায় রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধ্বংসস্তূপ থেকে পবিত্র কুরআন শরীফ উদ্ধারে এক ফিলিস্তিনির লড়াই
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সপ্তাহে নির্ভুল আঘাত হেনে ৯ মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর করছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী -গালিগাফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)