গাজার সমর্থনে ইউরোপজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, হাঁড়ি-পাতিল হাতে প্রতিবাদ
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী গত শনিবার (৯ আগস্ট) সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ৩০তম জাতীয় প্যালেস্টাইন মার্চের অংশ হিসেবে ব্রিটিশরা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে লন্ডনের রাস্তায় নেমে আসে।
‘গাজায় অনাহার বন্ধ করুন’-এই প্রতিপাদ্য নিয়ে লাখ লাখ মানুষ কেন্দ্রীয় রাসেল স্কয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে।
দেশব্যাপী ফিলিস্তিনপন্থী সমাবেশের অন্যতম আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) বিক্ষোভের আগে এক্স-পোস্টে লিখেছিলো, দখলদার ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে হত্যা করছে। আমাদের সরকারকে দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে।
ফিলিস্তিনি পতাকা বহনকারী জনতা বিভিন্ন ধরণের সেøাগান দেয়। এর মধ্যে একটি সেøাগানে তারা ব্রিটিশ সরকারের ‘গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য’ সমালোচনা করেন।
অপরদিকে, সুইডেনের স্টকহোমে শত শত মানুষ গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদ করেছে।
বিক্ষোভকারীরা ওডেনপ্ল্যান এলাকায় জড়ো হন। তারা ইসরায়েলি হামলার নিন্দা এবং দখলদার ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ধরে ছিলেন। পরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল করে।
গাজায় ইসরায়েলি হামলা এবং অনাহারের প্রতিবাদে মাদ্রিদসহ স্পেনে বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিলো। মাদ্রিদে সমাবেশে ফিলিস্তিনি পতাকা বহনকারী বিক্ষোভকারীরা ‘গণহত্যা বন্ধ করো’ সেøাগান দেয়। অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে দুর্ভিক্ষের প্রতিবাদে কেউ কেউ হাঁড়ি-পাতিল হাতে প্রতিবাদ জানায়।
ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত মৃত্যুর প্রতিবাদে জেনেভার জার্ডিন অ্যাংলাইসেও হাজার হাজার মানুষ জড়ো হয়। বিক্ষোভ চলাকালীন জনতা ইংরেজি, ফরাসি এবং আরবিতে চিৎকার করে ইসরায়েলি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে।
জেনেভার বিক্ষোভেও ফিলিস্তিনি পতাকা বহন করে বিক্ষোভকারীরা গাজার দুর্ভিক্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য হাঁড়ি-পাতিল বাজিয়েছে। জনতা ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের নিপীড়নের প্রতি আন্তর্জাতিক সমর্থন বন্ধের দাবি জানায়
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












