দ. কোরিয়ায় সেনাসংখ্যা কমেছে ২০ শতাংশ, নেপথ্যে নিম্ন জন্মহার
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা গত ছয় বছরে ২০ শতাংশ কমে সাড়ে ৪ লাখে নেমে এসেছে। এর নেপথ্যে প্রাথমিকভাবে রয়েছে দেশটিতে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের কারণে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের উপযুক্ত বয়সী পুরুষ জনসংখ্যা কমে আসা। গত রোববার (১০ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনের ভিত্তিতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়, সেনা সার্ভিস উপযোগী পুরুষের সংখ্যা কমে আসার অফিসার শ্রেণিও সংকুচিত হয়ে আসছে যা অব্যাহত থাকলে অপারেশনাল জটিলতা তৈরি হতে পারে।
দক্ষিণ কোরিয়ায় তরুণ পুরুষদের জন্য সেনাবাহিনীতে ১৮ মাসের সেবা প্রদান বাধ্যতামূলক। সরকারি তথ্য অনুযায়ী, গত ছয় বছরে ২০ বছর বয়সী পুরুষের সংখ্যা ২০ শতাংশ কমে ২ লাখ ৩০ হাজারে নেমে আসে। এ বয়সীরাই বাধ্যতামূলক যোগদানের জন্য শারীরিক পরীক্ষায় সবচেয়ে বেশি অংশগ্রহণ করে থাকে।
চলতি শতাব্দীর শুরু থেকেই দেশটিতে সেনাবাহিনীর আকার ছোট হয়ে আসছে। সে সময় তাদের প্রায় ৬ লাখ ৯০ হাজার সেনাসদস্য ছিলো। বিগত দশকে এই হ্রাসের গতি ত্বরান্বিত হয় এবং ২০১৯ সাল নাগাদ সক্রিয় সেনা ও অফিসার সংখ্যা নেমে আসে ৫ লাখ ৬৩ হাজার জনে।
বিশ্বের দ্রুত বুড়িয়ে যাওয়া দেশের একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। ২০২৪ সালে তাদের জন্মহার নেমে আসে শূন্য দশমিক ৭৫ শতাংশে। ২০২০ সালে দেশটির জনসংখ্যা ৫ কোটি ১৮ লাখ ছিলো। সরকারি পূর্বাভাস অনুযায়ী, ২০৭২ সালে সংখ্যাটি কমে দাঁড়াবে ৩ কোটি ৬২ লাখ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)