গাজা পূর্ণ দখলে যেসব পরিকল্পনায় এগুচ্ছে নেতানিয়াহু
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহুর ঘোষণায় গাজা দখলের নতুন সামরিক পরিকল্পনা অনুমোদন পেয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী-
প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরিয়ে নেয়া;
হামাসকে সম্পূর্ণ নির্মূল করা;
ইসরায়েলি বন্দী উদ্ধার করা;
বাফার জোন গঠন করা;
কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণ করা ও হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়া নতুন প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।
প্রায় ৫০ হাজার সেনা, পদাতিক, সাঁজোয়া, প্রকৌশল ইউনিট, ড্রোন, যুদ্ধবিমান ও আর্টিলারি এই অভিযানে অংশ নেবে। অভিযানটি ৪-৫ মাস ধরে চার ধাপে চলবে- প্রথমে গাজা শহরের বাসিন্দা উচ্ছেদ ও ‘নিরাপদ অঞ্চল’ স্থাপন, এরপর গাজা সিটি ও আশপাশের শিবিরে স্থল আক্রমণ ও অবরোধ, তৃতীয় ধাপে মধ্য ও দক্ষিণ গাজা দখল এবং শেষে উপত্যকা ভাগ করে দখলকৃত এলাকাগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা।
সন্ত্রাসী ইসরায়েল চতুর্থ পর্যায়ের শেষে হামাসকে নিরস্ত্র করা, বন্দীদের মুক্ত করা, গাজাকে সামরিকীকরণমুক্ত করা, নিরাপত্তা নিয়ন্ত্রণ আরোপ ও হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষবিহীন বেসামরিক প্রশাসন গঠনের লক্ষ্য নিয়েছে। তবে এতদিনে তারা মূলত বেসামরিক হত্যা ও অবরোধ কঠোর করা ছাড়া অন্য কিছুই অর্জন করতে পারেনি। সেনারা কিছু সামরিক সক্ষমতা ধ্বংস করলেও অধিকাংশ বন্দী উদ্ধার ব্যর্থ হয়েছে, আর প্রতিরোধ আন্দোলন এখনো হামলা চালাতে সক্ষম।
পরিকল্পিত কৌশলে শহর ও আশ্রয়শিবিরে তীব্র অভিযান চলবে। এতে রাস্তা নিয়ন্ত্রণ, টানেল ধ্বংস, বিমান হামলা ও স্থল আক্রমণ, ব্যাপক বাস্তুচ্যুতি, ফাঁড়ি স্থাপন, টহল, নজরদারি এবং নতুন প্রশাসন গঠনের ধাপ থাকবে। ভারী ট্যাঙ্ক, সাঁজোয়া যান, বুলডোজার, ড্রোন ও স্যাটেলাইট ব্যবহার করা হবে।
প্রতিরোধ গোষ্ঠী ভূখ-ের সুবিধা নিয়ে মাইন, ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, স্নাইপার, ভিবিআইইডি, মর্টার ও রকেট ব্যবহার করবে। অ্যামবুশ ও সুড়ঙ্গ আক্রমণ চালাবে। গেরিলা যুদ্ধে তারা দক্ষ, যা ইসরায়েলি অগ্রযাত্রা ধীর ও জটিল করবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।