সম্পাদকীয়-১
গত সপ্তাহে পবিত্র মক্কা শরীফ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অশ্লীল কনসার্ট করেছে সৌদি সরকার শুধু ইসরাইলের বিরুদ্ধেই নয় ইসরাইলের ঘনিষ্ট বন্ধু এবং পবিত্র ভূমির অবমাননাকারী সৌদি সরকারের বিরুদ্ধেও মুসলিম বিশ্বে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সৌদি আরবের পবিত্র নগরী পবিত্র মক্কা শরীফ উনার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বহু মুসলিম। পবিত্র মক্কা শরীফ থেকে ৮০ কিলোমিটার দূরে জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হয়।
গত ২১ শে এপ্রিল ‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’ নামের ওই প্রতিযোগিতায় অংশ নেয় মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ।
দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্টটি সৌদির ভিশন ২০৩০ এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছে।
জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পবিত্র মক্কা শরীফ উনার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, পবিত্র মক্কা শরীফ উনার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্ব আছে তার।
প্রসঙ্গত, সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবেশদ্বার বা একটি বড় ফটক আছে। সে ফটকের দু পাশের স্তম্ভগুলোতে বড় বড় হরফে লেখা রয়েছে-
...عزنا وفخرنا بالإسلام : عبدالعزيز
অর্থাৎ বর্তমান সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আযীযের বাণী হল; ‘আমাদের সম্মান ও গৌরব ইসলামের বদৌলতেই। ’
এই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে সৌদি বাদশাহরা নিজেদের খেতাব হিসেবে ‘খাদেমুল হারামাইন আশশারীফাইন’ (যার অর্থ : দুই হারাম (পবিত্র মক্কা শরীফ-পবিত্র মদীনা শরীফ -এর সেবক) ব্যবহার শুরু করেছেন। এই খেতাবটি স্থলাভিষিক্ত হয় ‘জালালাতুল মালিক’ (মহামান্য সম্রাট) উপাধির। আগে সৌদি বাদশাহরা ‘জালালাতুল মালিক’ উপাধিটি ব্যবহার করতেন। বাদশাহ ফাহাদ সর্বপ্রথম খাদিমুল হারামাইন আশশারীফাইন খেতাবটি গ্রহণ করেছেন।
হঠাৎ করেই বর্তমান বাদশাহ সালমান প্রথমে তার ভাই, পরে তার ভ্রাতুষ্পুত্রকে সরিয়ে তার নিজের ৩০/৩২ বছরের ছেলেকে যুবরাজ বা ভবিষ্যত ক্ষমতাধর হিসেবে ঘোষণা করে।
আর সালমান সৌদি আরবে নিষিদ্ধ ঘোষিত বিষয়গুলোকে একের পর এক বৈধতা দিতে থাকে। ইতিমধ্যেই সিনেমা হল চালু করা, নারী-পুরুষ একত্র হয়ে খেলা দেখা, নারীদের কনসার্টের আয়োজনসহ আরও অনেক হারাম বা নিষিদ্ধ কাজকে বৈধতা দেওয়া হয়েছে। খেলাধুলা, আমদানিকৃত সংস্কৃতির প্রসার এবং বিদেশি পর্যটক আকর্ষণের নামে খরচ হচ্ছে বিলিয়ন বিলিয়ন রিয়াল। আর এগুলো করে সে বিদেশিদের আনুকূল্য অর্জনেরই চেষ্টা করেছে।
পক্ষান্তরে সৌদি যুবরাজ মুসলমানদের শ্রদ্ধা ও আবেগের বিপক্ষে নিজের অবস্থানটাকে দিন দিন জোরালো করছে। ইসরাইলের সাথে সখ্য, ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ইসরাইলের দাবি মেনে নিতে মৌখিক চাপ প্রয়োগ তারই সাক্ষ্য বহন করে এবং একই ধারাবাহিকতায় সে চীনের জিনজিয়ানে উইঘুর মুসলমানদের প্রতি চরম নির্যাতন সত্ত্বেও জাতিসংঘে চীনকে সমর্থন দিয়েছে এবং চীনের পক্ষে কথা বলেছে। যেখানে লাখ লাখ নির্যাতিত অসহায় উইঘুর মুসলমানকে চীন সন্ত্রাসী বলে চিত্রায়িত করতে চেষ্টা করছে, সেখানে সৌদি সরকারও তাতে সমর্থন দিয়েছে।
বিশ্ব মুসলিমের মুসলমানের অন্তরের দাবি, সৌদি সরকার তাদের পূর্বসূরীদের দেওয়া খেতাবের (খাদেমুল হারামাইন), যা তারা এখনও ধরে রেখেছে, তার হক্ব রক্ষা করুক এবং ‘সংস্কারের’ নামে ইসলামবিরোধী যেসব কর্মকা- সেখানে চালু করা হয়েছে ও হচ্ছে, সেগুলো অবিলম্বে তওবা করে বাতিল করুক। নচেৎ ইসরাইলের পাশাপাশি এসব কর্মকা-ের জন্য সৌদি সরকারের বিরুদ্ধেও বিশ্ব মুসলিম জেগে উঠবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যানজট কমাতে নতুন সরকারের ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত যানজট নিরসনে ও ক্ষতি কমাতে সম্পূর্ণই ব্যর্থ হবে। যানজটের কারণে বছরে প্রায় এক লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুঁজিবাদের তথাকথিত বৈধ ক্যাসিনো ভেঙে ফেলতে হবে; প্রকৃত সমাধান ইসলামী অর্থনীতি ও খিলাফত প্রতিষ্ঠাতেই নিহিত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রসঙ্গ: স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ও সম্মান জানানোর রীতি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক ও ১ মিনিট নিরবতা খ্রিষ্টান বেনিয়া অপসংস্কৃতি।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ LGBTQ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ত্বাহিরাহ, তাইয়্যিবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুক্বাহ, তাওশিয়াহ, নূরে হাবীবা, লখতে জিগারে ইমামুল উমাম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র মাহে রমাদ্বান শরীফই পবিত্র যাকাত প্রদানের উৎকৃষ্ট সময়।
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ মহিমান্বিত ২৬শে রমাদ্বান শরীফ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মুত্বহহারাহ, মুত্বহহিরাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো ২৫শে রমাদ্বান শরীফ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে। দেশের ৭০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সরকারী হাসপাতালে নানা সংকট বেসরকারী হাসপাতাল অত্যন্ত ব্যয় বহুল জনগণের জন্য উভয় সংকট দূর করার দায়িত্ব সরকারের
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে বছরে গ্যাষ্ট্রিকের ঔষধ বিক্রি হচ্ছে ৭ হাজার কোটি টাকার উপরে দ্বীনি অভিজ্ঞ চিকিৎসক মন্তব্য করেছেন- গ্যাষ্ট্রিকের ঔষধের বিরুদ্ধে বলা ছদকায়ে জারিয়া একটু সচেতনতা আর হাতের কাছের পথ্যেই গ্যাষ্ট্রিক নির্মূল সম্ভব
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুবারক হো পবিত্র ২৩শে রমাদ্বান শরীফ! আজ সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৈধ পথে বিদেশ গিয়ে ১০ বছরে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় ৭ লাখ বাংলাদেশী অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি দমনে পতিত সরকারের ন্যায় বর্তমান সব সরকারের নিষ্ক্রিয়তা- অতি নির্মম
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












