গত মাসে সড়ক দুর্ঘটনা দুর্ঘটনায় নিহত ৬৪৪ জন
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৩৭ শতাংশ বেড়েছে। আজ সোমবার রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, মে মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৬ জন নিহত হয়েছিলেন। ওই মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৫.৬৭ জন। কিন্তু জুন মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২১.৪৬ জন অর্থাৎ ৬৪৪ জন। সেই হিসাবে জুন মাসে প্রাণহানি বেড়েছে ৩৬.৯৪ শতাংশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংবাদমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘জুন মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’- থেকে এ তথ্য জানা যায়। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক,৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭২৬টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৪৪ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৮২ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ২৬৫টি। একই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৪ জন নিহত, ৩ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। ৩১টি রেল দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।