লুব্রিকেন্ট অয়েলের শুল্কায়ন মূল্য নির্ধারণে ডলার পাচারের শঙ্কা
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯২ শামসী সন , ১৬ জুলাই, ২০২৪ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আমদানিকৃত সব প্রকার লুব্রিকেন্টস অয়েলের আমদানি শুল্কায়ন মূল্য (ওভার ইনভয়েস) অস্বাভাবিক হারে নির্ধারণ করায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ডলার পাচারের হওয়ার শঙ্কা রয়েছে। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। তাই ফিনিশড লুব্রিকেন্টস অয়েলের উপর অতিরিক্ত শুল্কায়ন মূল্য পরিবর্তন দাবি জানান লুব্রিকেন্টস ইম্পোর্টারস এসোসিয়েশন অব বাংলাদেশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ দাবি জানায় সংগঠনটি।
লুব্রিকেন্টস আমদানিকারকদের এ বাণিজ্য সংগঠন বলেন, দেশে বছরে প্রায় দুই লাখ সত্তর হাজার টন চাহিদার মধ্যে প্রায় ৬০ শতাংশ ফিনিশড লুব্রিকেন্টস যোগান দিয়ে আসছে এই সংগঠনের আওতাভুক্ত সদস্যরা। এই সেক্টরের আমদানিকারকরা প্রতি বছর রাজস্ব খাতে প্রায় ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা রাজস্ব দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখছে।
লুব্রিকেন্টস অয়েলের এনবিআর কতৃর্ক আমদানি শুল্কায়ন মূল্য (ওভার ইনভয়েস) অস্বাভাবিক হারে নির্ধারণ করায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ডলার পাচারের পথ উন্মুক্ত হবে। তাছাড়া আন্তর্জাতিক নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এইচএস কোড সংযোজন করায় এই খাতের ব্যবসায়ীরা হয়রানির শিকার হবে। অতিরিক্ত শুল্কায়ন মূল্য নির্ধারণের ফলে পরিবহন, শিল্প কল-কারখানা, বিদ্যুৎ পাওয়ার প্লান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পে খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। লুব্রিকেন্টস মূল্যবৃদ্ধি হলে তার বিরুপ প্রতিক্রিয়া পড়বে সব নিত্যপণ্য সামগ্রীতে। সরকারের বর্তমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চেষ্টা নিশ্চিতভাবে ব্যর্থ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)