খেজুরের দাম বেঁধে দেয়ার চিন্তা করছে সরকার
, ২৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ আশির, ১৩৯১ শামসী সন , ১১ মার্চ, ২০২৪ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রমজানের বেশ আগেভাগেই বেড়ে গেছে খেজুরের দাম। সরকারের পক্ষ থেকে খেজুরের সর্বনিম্ন দাম বেঁধে দেয়ার কথা ভাবছে সরকার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, খেজুরের দাম বেড়েছে। সরকার দাম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে। এরপরও রোজায় বাজার নিয়ন্ত্রণে না এলে সরকার দাম বেঁধে দিতে বাধ্য হবে। এ ব্যাপারে কাজ চলছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সেটি করা হবে বলে জানান তিনি।
এ এইচ এম সফিকুজ্জামান আরও বলেন, ‘সরকার চায় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে রোজা পালন করতে পারে। খেজুরের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। সুতরাং, সাধারণ মানুষ যেসব খেজুর খান, তার দাম যাতে লাগামহীন না হয়, সে জন্য বাজারে তদারকি অব্যাহত থাকবে।’
ব্যবসায়ীদের সঙ্গে এখনো কম দামের খেজুরের দাম বেঁধে দেওয়া নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবদুল করিম শেখ। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের ডাকলে আমরা আলোচনা করতে চাই। খেজুরের দাম যে বেড়েছে, এটা সত্য। আমরাও তাই চেষ্টা করছি, দাম কিছুটা কমিয়ে রাখতে। যাতে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।’
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) একটি বিশ্লেষণ বলছে, সরকারের শুল্ক-কর কমানোর ফলে খেজুরের দাম মানভেদে কেজিতে ১৩ টাকা থেকে ৩৩ টাকা কমার কথা। কিন্তু সেটি হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কর্মকর্তারা খেজুর আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু বা শুল্কায়ন মূল্য বাড়িয়ে দিয়েছেন, তাই শুল্ক কমানোর কোনো প্রভাব দামে পড়ছে না। এ ছাড়া ডলারের উচ্চমূল্যের কারণে খেজুরের আমদানি খরচও এবার বেশি পড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)