যুগ্ম সচিবের গাড়িতে মিলল ১৫০ বোতল ফেন্সিডিল, আটক ৩
ঝিনাইদহে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মেরিনা নাজনিনের ব্যবহৃত গাড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সেসময় গাড়িচালকসহ তিনজনকে আটক করা হয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে সদর উপজেলা মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র্যাব। সেসময় সন্দেহ হলে একটি পাজারো গাড়ির গতিরোধ করে তল্লাশি করে পাওয়া যায় ১৫০ বোতল ফেন্সিডিল। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।