আপনাদের মতামত
খবরে হেডিং হয়েছে, “পর্যটকের অভাবে কলকাতার ‘মিনি বাংলাদেশে’ লালবাতি” শুধু কলকাতা নয় বাংলাদেশ ও বাংলাদেশী নির্ভরতা ছাড়া গোটা ভারতের অর্থনীতিতেই জ্বলবে লালবাতি
, ০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
বাংলাদেশী ভ্রমণকারীরা ভারত তথা পশ্চিমবঙ্গের কলকাতা ভ্রমণ বাদ দিয়েছে।
এতে হোটেল বাণিজ্য নিম্নমুখী, রেস্তোরাঁগুলোও তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে এবং খুচরা ব্যবসাগুলোর লালবাতি জ্বলছে। মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট এবং স্যাডার স্ট্রিটের মতো এলাকাগুলো জনমানবহীন রূপ ধারণ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল মালিক ও ব্যবসায়ীদের মতে, ডিসেম্বর-জানুয়ারি হচ্ছে পর্যটনের শীর্ষ মৌসুম। উৎসব এবং বাংলাদেশের বছরান্তের ছুটির কারণে প্রচুর পর্যটক আসে কলকাতায়। কিন্তু এবার সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ডিসেম্বর শেষ হয়ে গেলেও।
ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, ‘এই সময় এলাকায় ব্যবসার শীর্ষ সময়। হোটেলগুলো সাধারণত পর্যটকে পরিপূর্ণ থাকে এবং রেস্তোরাঁয় জায়গা পাওয়া কঠিন হয়ে যায়। বাংলাদেশী পর্যটকেরা তাদের বছর শেষের ছুটি কলকাতায় কাটাতে পছন্দ করেন। কিন্তু এ বছর বাংলাদেশীরা না আসার কারণে ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ’
পরিস্থিতি এতটাই খারাপ যে কেন্দ্রীয় কলকাতার অনেক হোটেল পুরো তলা বন্ধ করে দিয়েছে রক্ষণাবেক্ষণ খরচ কমানোর জন্য। যেসব কামরা আগে টানা কয়েক সপ্তাহের জন্য বুক থাকত, সেগুলো এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। একটি হোটেলের রিসেপশনে বসা কর্মী সবুজ তালুকদার বলেন, ‘এই সময় ঘরের ভাড়া ২০-৪০ শতাংশ পর্যন্ত বাড়ত, কিন্তু এখন তা উল্টো অর্ধেকেরও বেশী কমে গেছে। ’
জানা গেছে, ‘মির্জা গালিব স্ট্রিটের যে হোটেল কামরায় গত বছর দিনে ২ হাজার টাকায় ভাড়া ছিল, তা এখন ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। ’ পর্যটকের অনুপস্থিতি স্থানীয় খুচরা এবং খাদ্যশিল্পের ওপরও প্রভাব ফেলেছে। বাংলাদেশী ক্রেতাদের ওপর নির্ভরশীল দোকানগুলো বিক্রি প্রায় বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছে।
ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বলে, ‘আমরা বাংলাদেশ পর্যটকদের আকৃষ্ট করতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি।
কিন্তু এত ছাড়েও কাজ হচ্ছে না পুরোই ভাটা পড়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ‘মিনি বাংলাদেশ’ এলাকায়। সেখানকার সব ব্যবসায় জ্বলছে লালবাতি।
অভিজ্ঞমহল মনে করেন মূলত: ভারত এবং ভারতীয়রাই বাংলাদেশের উপর পুরোটা নির্ভরশীল। কাজেই শুধু পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশ সহযোগীতা না করলে পুরো ভারতের অর্থনীতিতেই লালবাতি জ্বলবে।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












