ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় -ইরান
আল ইহসান ডেস্ক:
চলমান উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এরই মধ্যে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা করবে না তারা।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনোভাবেই আলোচনাযোগ্য নয়।’
গত বুধবার ইরানি সেনাবাহিনীর ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে পরোক্ষ বৈঠক হয়েছে। একই সময়ে ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্য অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা বহাল রেখেছে। পাশাপাশি তারা চায়, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচিও আলোচনার আওতায় আসুক।
তবে তেহরান বরাবরই বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে প্রস্তুত। কিন্তু ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য প্রতিরক্ষা ইস্যু আলোচনার সঙ্গে যুক্ত করা যাবে না।
এদিকে চুক্তি না হলে ইরানের ওপর হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ড্রাম্প। পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্র: জিও নিউজ।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।