আবারও পশ্চিম তীরে ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বসতি দখলদাররা
, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরের জেরিকোর কাছে আল-দুয়ুক আল-তাহতাহ গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায় ১৫টি ফিলিস্তিনি বাড়ি ও একটি পশুপালন শেড গুঁড়িয়ে দিয়েছে বলে গত বুধবার বাসিন্দা ও স্থানীয় কর্মীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। ক্রমবর্ধমান বসতি স্থাপনকারী সহিংসতার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে, যার ফলে পরিবারগুলো বারবার এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মুস্তাফা কাবনেহ, যিনি প্রায় দুই দশক ধরে ওই এলাকায় বসবাস করছেন; তিনি বলেন, প্রায় ৫০ জন বসতি স্থাপনকারী দখলদার এসে বাসিন্দাদের ঘর থেকে বের করে দিয়ে টিনের তৈরি বেশ কয়েকটি ঘর ভেঙে ফেলে। তার দাবি, তারা ঘরের জিনিসপত্র নিয়ে যায়, এমনকি মুরগিও নিয়ে যায়। তিনি আরও জানান, বেশিরভাগ হামলাকারী সশস্ত্র ও মুখোশধারী ছিলো এবং তাদের সঙ্গে একটি ইসরায়েলি সামরিক যান দেখা গেছে। পরে তারা বুলডোজার নিয়ে ফিরে আসে। এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী সাড়া দেয়নি বলে এএফপি জানিয়েছে।
২৩ বছর বয়সী আরেক বাসিন্দা বাসেম কাবনেহ অভিযোগ করেন, বসতি স্থাপনকারী দখলদাররা নারী ও শিশুদের মারধর করেছে এবং পরিবারগুলোকে জোরপূর্বক উচ্ছেদ করেছে। তার ভাষায়, “তারা বলেছে, যথেষ্ট হয়েছে, এখানে আর তোমার বাড়ি নেই।” ভেঙে ফেলা বাড়িগুলোর একটি মালিক আবু আউদি আল-রাজাবি জানান, বাড়িটি ১৩ বছর আগে নির্মাণ করা হয়েছিলো এবং কোনো ভাঙার আদেশ জারি করা হয়নি।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে সন্ত্রাসী ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে। অধিকৃত পূর্ব জেরুজালেম বাদে পশ্চিম তীরজুড়ে প্রায় পাঁচ লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী দখলদার বিভিন্ন বসতি ও আউটপোস্টে বসবাস করছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হিসেবে বিবেচিত। এ অঞ্চলে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছে, বসতি স্থাপনকারী ইসরায়েলি দখলদারদের সহিংসতা ও হয়রানির কারণে শুধু জানুয়ারি মাসেই প্রায় ৭০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন- যা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। তথ্যসূত্র: আল-অ্যারাবিয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা দমকল বাহিনীর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)