ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নিল আইআরজিসি
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমিত রাখার স্বঘোষিত নীতি থেকে সরে এসেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি শনিবার (৭ নভেম্বর) এ ঘোষণা দিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে ইরান ইতিমধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি বা মোতায়েন করেছে। খবর মেহের নিউজের।
তেহরানে এক সংবাদ সম্মেলনে ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেয়া হয়েছে কি না, জানতে চাইলে মোহেব্বি বলেন, ‘আমাদের জন্য ওই সীমাবদ্ধতা তুলে নেয়া হয়েছে।’ তবে কী ধরনের বা কত দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ইরানের হাতে রয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। বলেছেন, কথার পরিবর্তে বাস্তব ক্ষেত্রেই নিজেদের সক্ষমতা দেখাবে ইরান।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো ধরনের হুমকির জবাব ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দেয়ার হুঁশিয়ারি দেয়ার কয়েক দিন পর এ ঘোষণা এলো।
দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের নাগালের মধ্যে রয়েছে আরব উপদ্বীপের পুরো অঞ্চল, লেভান্তের দেশগুলো, মিসরের অধিকাংশ এলাকা এবং গ্রিস ও বলকান অঞ্চলের কিছু অংশ। পাল্লার সীমা তুলে নেয়ার ঘোষণা কার্যকর হলে ভবিষ্যতে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জনের পথ খুলতে পারে দেশটির সামনে।
তবে এপি জানিয়েছে, ইরানের কাছে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি। গত মার্চে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। ঘাঁটিটি ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ইরানের মহাকাশ কর্মসূচিতে ব্যবহৃত প্রযুক্তি কাজে লাগিয়ে দেশটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












