‘ক্ষমতায় এলে ‘জুলাই গণহত্যা’ ও হাদি হত্যার বিচার অগ্রাধিকার পাবে’
নিজস্ব সংবাদদাতা:
১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে ‘জুলাই গণহত্যা’ এবং শরিফ ওসমান হাদি হত্যাকা-ের বিচার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (আহ্বায়ক) নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোনো ‘আধিপত্যবাদী শক্তি’ আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি দাবি করেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে বিগত সময়ের আলোচিত সহিংসতা ও হত্যাকা-ের বিচার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হবে। তার ভাষায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।