‘ধানের শীষে ভোট দিলে বাংলাদেশের পক্ষে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে’
কক্সবাজার সংবাদদাতা:
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে ভবিষ্যতে কোনদিন আমাদের ভোটাধিকার কেউ হরণ করতে পারবে না।গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হরণ করতে পারবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চকরিয়া পৌরসভার কাজীরপাড়ার পথসভায় উপরোক্ত অভিমত ব্যক্ত করেছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিরতিহীনভাবে নির্বাচনী গণসংযোগে চষে বেড়াচ্ছেন চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে।
পৌরসভার ৩নং ওয়ার্ডের তরচঘাটের পথসভায় বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য আমাদের এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে- বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।