যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের প্রশ্রয় দিতে চাই না -ফখরুল
ঠাকুরগাঁও সংবাদদাতা:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই দলকে বিশ্বাস করা যায় না যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করেছি। এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। সে সময় জামাত পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু এর জন্য এখন পর্যন্ত তারা মাফ চায়নি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, একটি দল মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে এমন কোনও কথা কোথাও লেখা নেই। আসলে যারা আমল করবে আল্লাহ চাইলে তাদের বেহেশত দিতে পারেন। আপনারা কেউ ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন এবং ভোট দিয়ে বাড়িতে আসবেন। আপনাদের পাশে বিএনপি সবসময় ছিল এবং আগামীতেও থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।