ক্রসম্যাচ ছাড়াই রক্ত দিচ্ছে রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর তিব্বত কলোনির বাসিন্দা আরিফুজ্জামান। হিমোফিলিয়ার আক্রান্ত। নিয়মিত ধানমন্ডির একটি বেসরকারি ক্লিনিকে হেমাটোলজিস্ট দেখান।
চলতি বছরের শুরুতে তাকে ৮ ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা (এফএফপি) দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ২১ জানুয়ারি রাজধানীর রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার (আরসিবিসি) থেকে প্লাজমা সংগ্রহও করেন। ঝামেলা বাধে পুশ করতে গিয়ে। ধানমন্ডির সেই ক্লিনিকের মেডিকেল টেকনোজিস্টের সন্দেহ হয়। তিনি জানতে চান, রক্তের ক্রসম্যাচ করেছেন কি না? তারা জবাব দেন ‘না’। তাহলে রিপোর্ট কীভাবে আসছে?
জবাবে রোগীর স্বজন মনিরুজ্জামান বলেন, ‘আমি তো রোগীকে সঙ্গে করে নিয়ে গেছি। রক্ত টানেনি। ক্রসম্যাচও করেনি। সেখানকার (আরসিবিসি) টেকনোলজিস্ট বলেছেন, হিমোফিলিয়ার রোগীর ক্রসম্যাচ প্রয়োজন হয় না। এভাবেই দিয়ে দিয়েছে।’
হিমোফিলিয়ার রোগীর প্লাজমা দিতে কি আসলেই ক্রসম্যাচ লাগে না? তাহলে ক্রসম্যাচ রিপোর্ট দিলো কেন রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার? নাকি এটাই স্বাভাবিক, ধানমন্ডির ওই ক্লিনিকি অযথাই অর্থ আদায় এবং সময়ক্ষেপণ করেছে?
গত ২৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারে (আরসিবিসি) দায়িত্বরত অফিস সহকারী মাসুদা বেগম বলেন, ‘হিমোফিলিয়ার রোগীর ক্রসম্যাচ লাগে না। আমরা করি না। এ বিষয়ে হিমোফিলিয়া সোসাইটির নির্দেশনা আছে।’
তবে সেই নির্দেশনা তিনি দেখাতে পারেননি।
পরে হিমোফিলিয়া সোসাইটির অফিসে যোগাযোগ করলে সংস্থাটির দায়িত্বরত হাবিবুর রহমান বলেন, ‘ক্রসম্যাচ লাগবে না, এমন কোনো নির্দেশনা আমাদের নেই। আমার জানা মতে, অবশ্যই ক্রসম্যাচ করতে হবে। আরও নিশ্চিত হতে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন। এটা তো তাদের বিষয়।’
এ বিষয়ে বিশেষজ্ঞ জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ডা. হুমায়রা আলীম বলেন, ‘ক্রসম্যাচ ছাড়া প্লাজমা দেওয়ার সুযোগ নেই। ক্রসম্যাচ বাধ্যতামূলক। ক্রসম্যাচ ছাড়া দিলে রোগীর শরীরে যে কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রাণঘাতী সমস্যাও হতে পারে।’
বিষয়টি নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রামের পরিচালক ডা. শাহানা জাফর দাবি করেন, ‘হিমোফিলিয়ার রোগীর রক্তের ক্রসম্যাচ প্রয়োজন হয় না।’
কিন্তু বিশেষজ্ঞরা তো বলছেন ক্রসম্যাচ লাগে। তাহলে কার বক্তব্য সঠিক? জবাবে ডা. শাহানা জাফর বলেন, ‘আমি জানি যে, ক্রসম্যাচ করা লাগে না। তারপরও টেকনোলজিস্টরা বলতে পারবেন। কাজটা তো তারা করেন।’
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু আহসান মোহাম্মদ মইনুল হোসেন বলেন, ‘প্রতিটি ব্লাড ব্যাংকে ব্লাড ট্রান্সফিউশন স্পেশালিস্ট থাকার কথা। সেটা আছে কি না, থাকলে তার হাত দিয়ে কীভাবে এরকম ক্রসম্যাচ ছাড়া রিপোর্ট এবং ব্লাড গেলো? এগুলো তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।’
হিমোফিলিয়া রোগীদের শরীরে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন থাকে না। সময়মতো প্লাজমা বা ফ্যাক্টর কনসেনট্রেট না দিতে পারলে রোগীর শরীরে মারাত্মক ও প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












