ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
উত্তর আমেরিকার দেশ জ্যামাইকার কাছে পৌঁছানোর সাথে সাথে গতকাল সোমবার (২৭ অক্টোবর) ক্যাটাগরি ৫ ঝড়ে পরিণত হয়েছে হারিকেন ‘মেলিসা’।
মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ক্যাটাগরি ৫-এ রুপ নেয়ার ফলে ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত এবং প্রাণঘাতী ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ‘মেলিসা’ আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) আছড়ে পড়বে এবং আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত কিউবা ও বাহামা অতিক্রম করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
মিয়ামির মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, জ্যামাইকার কিংস্টন থেকে প্রায় ১৩০ মাইল (২০৫ কিলোমিটার) দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং কিউবার গুয়ান্তানামো থেকে প্রায় ৩১৫ মাইল (৫০৫ কিলোমিটার) দক্ষিণ-দক্ষিণপশ্চিমে কেন্দ্রীভূত ছিলো ‘মেলিসা’।
কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বেগ ১৬০ মাইল প্রতি ঘণ্টা (২৬০ কিলোমিটার) এবং এটি পশ্চিম দিকে ৩ মাইল প্রতি ঘণ্টা (৬ কিলোমিটার) বেগে অগ্রসর হচ্ছে।
সংশ্লিষ্ট পরিমাপক স্কেলে ক্যাটাগরি ৫ সর্বোচ্চ, যেখানে বাতাসের গতিবেগ ১৫৭ মাইল প্রতি ঘণ্টা (২৫০ কিলোমিটার) ছাড়িয়ে যায়।
‘মেলিসা’ সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, যা সরাসরি ক্যারিবিয়ান দেশটিতে আঘাত হানতে যাচ্ছে। এতে ‘বিপর্যয়কর আকস্মিক বন্যা’ এবং ‘অসংখ্য ভূমিধসের’ আশঙ্কা আছে। সূত্র: এপি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)