কেমন দেশ গ্রিনল্যান্ড
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
যে দেশে শীতকালে আকাশে বিভিন্ন রঙের আলো দেখা যায়- সেই দেশটির নাম গ্রিনল্যান্ড। দেশটি ন্যাটো জোটভুক্ত এবং ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনমার্ক- রাজ্যের একটি অঙ্গ হয়েও দেশটি ১৯৭৯ সাল থেকে স্বদেশের শাসন উপভোগ করছে। এ দেশের বেশির ভাগ ভূখ- আর্কটিক অঞ্চলে পড়েছে। অনুত্তোলিত প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল।
আর্কটিকের বরফ গলতে শুরু করায় এ অঞ্চলটি বাণিজ্যের অন্যতম ক্ষেত্র হিসেবে রূপান্তর হয়েছে। বিস্তৃতির দিক দিয়ে গ্রিনল্যান্ড বিশ্বের দ্বাদশতম বৃহত্তম দেশ হলেও এর জনসংখ্যা একটি ছোটো শহরের তুলনায় অনেক কম। গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৮ হাজার। আর দেশটির নাম গ্রিনল্যান্ড হলেও এখানকার ৮৫ শতাংশ এলাকা তুষারে ঢাকা। বিভিন্ন স্থানে হিমবাহের উপস্থিতির কারণে এই দেশটিকে খুব শুভ্র সুন্দর দেখায়।
গ্রিনল্যান্ডে কোনো রেল ব্যবস্থা নেই। এখানে সাধারণ গাড়ির চেয়ে নৌকা বা হেলিকপ্টার বেশি চলে। বেশিরভাগ মানুষই এখানে হেলিকপ্টার বা কুকুরে টানা সেøজ গাড়িতে ভ্রমণ করে। শুনে অনেকেই অবাক হতে পারেন যে, এই দেশে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না। মানে স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতেও গ্রিনল্যান্ডে সূর্যের দেখা পাওয়া যায়। এর পরেও এখানে তাপমাত্রা শূন্য থেকে চার ডিগ্রির মধ্যে থাকে। দেশটির নিজস্ব কোনো মুদ্রা নেই। এটি ডেনমার্কের মুদ্রা ব্যবহার করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












