গরম ভাতে ঘি:
কেবল স্বাদ নয়, মস্তিষ্কের ধার বাড়াতেও কাজ করে
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৯ মে, ২০২৬ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
দুপুরের গরম ভাতে এক চামচ ঘি। এই অভ্যাসের সঙ্গে জড়িয়ে আছে আবেগ আর স্বাদ। কিন্তু আপনি কি জানেন, এই সামান্য ঘি আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা কতটা বাড়িয়ে দিতে পারে? হাজার বছর ধরে আয়ুর্বেদ শাস্ত্র ঘি’কে ‘স্মৃতিবর্ধক’ হিসেবে চিনে আসলেও, বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞানও এখন এই তথ্যে সিলমোহর দিচ্ছে।
স্মৃতিভ্রম, মনোযোগের অভাব বা ‘ব্রেন ফগ’-এর মতো সমস্যায় যখন অনেকেই ভুগছেন, তখন প্রতিদিনের খাদ্যতালিকায় ঘি কেন জরুরি, তা নিয়ে সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য।
মস্তিষ্কের সক্রিয়তা বা মেধাশক্তি বাড়াতে ঘি কেন কার্যকরী?
মানুষের মস্তিষ্কের প্রায় ৬০ শতাংশই তৈরি ফ্যাট বা চর্বি দিয়ে। তাই মস্তিষ্কের সুস্থতায় ভালো মানের ফ্যাটের কোনো বিকল্প নেই। ঘিতে থাকা পুষ্টি উপাদানগুলো যেভাবে আমাদের ব্রেনকে সাহায্য করে:
১. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ম্যাজিক: ঘিতে রয়েছে ওমেগা-৩ এবং ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে থাকা উঐঅ (উড়পড়ংধযবীধবহড়রপ ধপরফ মস্তিষ্কের কোষের গঠন মজবুত করে এবং স্নায়বিক সংযোগ দ্রুত করে। ফলে শেখার ক্ষমতা ও মনে রাখার শক্তি বৃদ্ধি পায়।
২. অন্ত্র ও মস্তিষ্কের যোগসূত্র: ঘিতে থাকা ‘বিউটাইরিক অ্যাসিড’ অন্ত্রের প্রদাহ কমায়। বিজ্ঞান বলে, আমাদের অন্ত্র (এঁঃ) ও মস্তিষ্ক একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত। অন্ত্র সুস্থ থাকলে মেজাজ ফুরফুরে থাকে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে।
৩. স্মৃতিশক্তি ও মনোযোগ: ঘিতে উপস্থিত ‘কোলিন’ (ঈযড়ষরহব) মস্তিষ্কের সংকেত আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ফোকাস বাড়াতে এবং মানসিক ক্লান্তি দূর করতে সহায়ক।
৪. অ্যান্টি-অক্সিডেন্টের সুরক্ষা: ভিটামিন এ, ডি, ই এবং কে সমৃদ্ধ ঘি মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এটি বয়সজনিত রোগ যেমন আলঝেইমার বা ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
কিভাবে এবং কতটা খাবেন?
উপকার পেতে ঘি খাওয়ার কিছু সঠিক নিয়ম রয়েছে- পরিমাণ: একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে ১ থেকে ২ চামচ (১০-১৫ মিলি) ঘি নিশ্চিন্তে খেতে পারেন।
গরম ভাতে: দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে ঘি মিশিয়ে খেলে এটি খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কমিয়ে দেয়, ফলে শরীর দীর্ঘক্ষণ শক্তি পায়।
সকালে খালি পেটে: সকালে হালকা গরম পানির সঙ্গে এক চামচ ঘি খেলে তা দ্রুত কোষে পুষ্টি জোগায়।
তবে স্বাদ আর স্বাস্থ্যের মিশেল থাকলেও যাদের হৃদরোগ, উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ঘি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












