কৃত্রিম চিনি কি মস্তিষ্ক ধ্বংস করছে? গবেষণার চাঞ্চল্যকর তথ্য
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
ওজন কমানো বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের নামে যেসব মানুষ নিয়মিত কৃত্রিম চিনি ব্যবহার করছেন, তারা আসলে নিজেদের মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি ডেকে আনছেন; এমনটাই জানাচ্ছে এক সাম্প্রতিক গবেষণা। ক্যালরিহীন এই চিনির বিকল্পকে অনেকে নিরাপদ ভেবে ব্যবহার করলেও, দীর্ঘমেয়াদি গবেষণা বলছে এর প্রভাব ভয়াবহ।
গবেষণাটি একটি চিকিৎসা গবেষণা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত সাতটি কৃত্রিম চিনির প্রভাব বিশ্লেষণ করা হয়েছে-অ্যাসপারটেম, স্যাকারিন, এসেসালফেম-কে, এরিথ্রিটল, জাইলিটল, সরবিটল, ট্যাগাটোজ।
প্রায় ৮ বছরে ১২ হাজার ৭৭২ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে এ গবেষণা চালানো হয়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিলো ৫২ বছর। তাদের দুই ভাগে ভাগ করা হয়-
কম ব্যবহারকারী (গড়ে দৈনিক ২০ মিলিগ্রাম),
বেশি ব্যবহারকারী (গড়ে দৈনিক ১৯১ মিলিগ্রাম)।
গবেষণার ফল জানায়, যারা নিয়মিত বেশি মাত্রায় কৃত্রিম চিনি খেয়েছে, তাদের স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি দ্রুত নষ্ট হয়েছে। সবচেয়ে ভয়াবহভাবে প্রভাব পড়েছে ডায়াবেটিস রোগীদের ওপর। চিকিৎসকদের মতে, এটি এখনই বড় সতর্কবার্তা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, গবেষণাটি কৃত্রিম চিনি ও মানসিক অবক্ষয়ের মধ্যে দৃঢ় সম্পর্ক দেখালেও সরাসরি কারণ নিশ্চিত করা যায়নি। তবে এত বড় পরিসরে পাওয়া তথ্য কোনোভাবেই অবহেলা করার মতো নয়।
গবেষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, অতিরিক্ত কৃত্রিম চিনির ব্যবহার মস্তিষ্কের জন্য বিষের মতো কাজ করতে পারে। বিশেষত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি বিপজ্জনক মাত্রায় দ্রুত ক্ষতি ডেকে আনে। তাই সতর্কভাবে এসব চিনির ব্যবহার সীমিত রাখা জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৮ আগস্ট ঢেকে যাবে চাঁদ, দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাথাব্যথায় চা-কফি কতটা উপকারী?
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩০ বছরে কাঁধে নিয়েছেন দুই হাজার মরদেহ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












