কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সিরিয়াকে সহায়তায় আগ্রহী তুরস্ক
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত বৃহস্পতিবার বলেছেন, দামেস্ক সহায়তা চাইলে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোতে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়াকে ‘সহায়তা’ দিতে তুরস্কের সেনাবাহিনী প্রস্তুত।
চলতি সপ্তাহে সিরীয় সরকারি বাহিনী এবং কুর্দিপ্রধান সিরিয়ান ডিফেন্স ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ শুরু হয়। বছরের শেষ নাগাদ কুর্দি যোদ্ধাদের দামেস্কের মূল সামরিক বাহিনীতে একীভূত করার সময়সীমা নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘তুরস্ক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সিরিয়ার লড়াইকে সমর্থন করে এবং আংকারা উত্তরের পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ করছে’।
তিনি বলেন, ‘সিরিয়া যদি সহায়তা চায়, তুরস্ক প্রয়োজনীয় সহায়তা দেবে,’-দামেস্কের নতুন সরকারের মিত্রদের সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আংকারার দীর্ঘদিনের প্রস্তাবের পুনরাবৃত্তি করে।
তুরস্কের সংসদের স্পিকার নুমান কুরতুলমুশও বলেছেন, ‘সংঘর্ষের অবসানে তুরস্ক সহায়তা করতে চায়। এ জন্য প্রয়োজনীয় সব সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত।’
উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণকারী কুর্দি এসডিএফের প্রতি তুরস্ক দীর্ঘদিন ধরেই বৈরী। আংকারা এই বাহিনীকে নিষিদ্ধ ঘোষিত কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকের সম্প্রসারণ হিসেবে দেখে এবং দক্ষিণ সীমান্তে একে বড় হুমকি মনে করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)