মিশরীয় যুদ্ধজাহাজে গুলি বর্ষণ ইসরায়েলি নৌ বাহিনীর
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকার নৌসীমায় প্রবেশের অভিযোগে মিশরের একটি নৌযান লক্ষ্য করে গুলি ছুঁড়েছে ইসরায়েলি নৌ বাহিনী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হিব্রু ভাষার গণমাধ্যম চ্যানেল ১৩-এর এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিশরীয় যুদ্ধজাহাজটি গাজার এমন নৌ সীমায় প্রবেশ করেছিলো যাকে সন্ত্রাসী ইসরায়েল নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করে। ঘটনার পরপরই ইসরায়েলি নৌবাহিনী জাহাজটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালায়।
চ্যানেল ১৩ আরও জানিয়েছে, জাহাজটি সিনাই উপদ্বীপ থেকে রওনা হয়ে ইসরায়েলি নৌ-অবরোধের আওতাভুক্ত এলাকায় প্রবেশ করে। ইসরায়েলি রাডারে জাহাজটির গতিবিধি শনাক্ত হওয়ার পরপরই আশদোদ নৌঘাঁটি থেকে ইসরায়েলি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়।
ইসরায়েলি সেনারা প্রথমে জাহাজটিকে মিশরে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও সেটি গাজার দিকে অগ্রসর হতে থাকে। একপর্যায়ে ইসরায়েলি জাহাজগুলো থেকে সতর্কতামূলক গুলি করা হলে মিশরীয় নৌযানটি দিক পরিবর্তন করে এবং নিজ দেশের নৌ সীমায় ফিরে যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই পরিস্থিতির জন্য মিশর দায় স্বীকার করেছে। ইসরায়েলি নৌ-অবরোধ লঙ্ঘনের জেরে উদ্ভূত এই উত্তেজনাপূর্ণ ঘটনার পর সমুদ্রসীমায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)