ইংল্যান্ডজুড়ে ৩০ সেন্টিমিটার বরফ, থমকে গেছে জনজীবন
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যজুড়ে টানা তুষারপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। মেট অফিসের রেড ও অ্যাম্বার সতর্কতার মধ্যেই গত বুধবার রাত থেকে তুষারঝড় অব্যাহত রয়েছে। শক্তিশালী ঝড়ের সঙ্গে ভারী তুষারপাতের ফলে সড়ক, রেলপথ ও আকাশপথে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।
সর্বশেষ পরিস্থিতিতে মিডল্যান্ডস, ওয়েলস, উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় সড়কে ১০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। উঁচু ও পাহাড়ি এলাকায় কোথাও কোথাও বরফের স্তর ৩০ সেন্টিমিটার ছাড়িয়েছে। শহরাঞ্চলেও প্রধান সড়ক ও আবাসিক এলাকায় পুরু বরফ জমে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
রাতে বিভিন্ন শহরের রাস্তায় গাড়ি আটকে থাকার ঘটনাও ঘটেছে। বরফে পিচ্ছিল হয়ে পড়ায় প্রধান সড়ক ও মোটরওয়েতে দুর্ঘটনার আশঙ্কায় পুলিশ একাধিক রুট সাময়িকভাবে বন্ধ করে দেয়।
বরফ ও ঝড়ের প্রভাবে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অধিকাংশ রুটে দীর্ঘ বিলম্ব ও ট্রেনের শিডিউল বাতিলের খবর পাওয়া গেছে। বার্মিংহাম বিমানবন্দর ভারী তুষারপাতের কারণে রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখায় একাধিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়।
ব্যাপক তুষারঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে। প্রচ- বাতাস ও বরফের চাপে গাছ উপড়ে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সিটি কাউন্সিল বরফ অপসারণ ও গ্রিটিং কার্যক্রম জোরদার করেছে।
একটানা তুষারপাতের কারণে পরিষ্কার করা রাস্তায় পুনরায় বরফ জমে যাচ্ছে বলেও জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)