কুরবানী ঈদে মিলতে পারে টানা ৭ দিনের ছুটি!
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিজীবীদের জন্য আবারও আসছে বড় ছুটি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ৭ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যালেন্ডারের হিসাব ও সরকারি পরিকল্পনা অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে এই দীর্ঘ অবকাশ মিলতে পারে।
চলতি বছরের সরকারি ছুটির তালিকা ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত ঈদের ছুটি থাকতে পারে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
যদি শনিবারের অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি ঈদের ছুটির সাথে সমন্বয় করা হয়, তবে ছুটির মেয়াদ আরও একদিন বাড়তে পারে। এর আগে ঈদুল ফিতরের সময়ও সরকার একইভাবে একদিন ছুটি বাড়িয়েছিল।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।