ব্যয় বাড়লেও উৎপাদন কমছে শিল্প কারখানায়
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বৈশি^ক যুদ্ধাবস্থা, জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের প্রভাবে সংকটে পড়েছে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো। এরই মধ্যে বিভিন্ন কারখানায় ১৫ থেকে ২০ শতাংশ উৎপাদন কমে এসেছে। সংকট চলমান থাকলে উৎপাদন আরও কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে বিভিন্ন শিল্প কারখানায় অনিচ্ছা সত্ত্বেও শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
শিল্প কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈশি^ক পরিস্থিতিতে অনেকদিন ধরেই ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে না। অর্ডার অনেক কমে যাচ্ছিল। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে জ্বালানি সংকট। বড় বড় শিল্প কারখানায় জ্বালানি সংকটের তেমন প্রভাব না থাকলেও ছোট কারখানাগুলোর মালিকরা বিপাকে রয়েছেন।
এদিকে বর্তমানে জ্বালানি সংকট অনেকটা কমে এলেও নতুন করে যোগ হয়েছে লোডশেডিং। সরকারের নেওয়া লোডশেডিংয়ের এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে শিল্প কারখানার মালিকদের। লোডশেডিং থাকলে আবার জ্বালানি তেলের ওপর চাপ বাড়বে। সবমিলিয়ে উৎপাদনে ব্যাপকভাবে প্রভাব পড়ছে।
জানা যায়, নারায়ণগঞ্জে ছোট-বড় মিলিয়ে প্রায় এক হাজার ৮৩৪টি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার বেশিরভাগেই আগের থেকে উৎপাদন কমেছে। হাতেগোনা বড় বড় কয়েকটি কারখানা কোনো রকম উৎপাদন ধরে রাখতে পারলেও ছোট কারখানাগুলোর জন্য টিকে থাকাই কষ্টকর বলছে কর্তৃপক্ষ।
বিকেএমইএ’র পরিচালক শাহরিয়ার সাঈদ বলেন, ‘গত মৌসুমে আমরা যে পরিমাণ অর্ডার পেয়েছি, এই সিজনে সেটা কমে গেছে। বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক না থাকায় সময়মতো অর্ডার সাপ্লাই দেওয়া নিয়ে শঙ্কায় আছি। আবার কোনো কোনো কারখানার মালিক ইচ্ছাকৃতভাবেই কমিয়ে অর্ডার নিচ্ছেন, যেন তারা সময়মতো সাপ্লাই দিতে পারেন। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ করা জরুরি।’
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, ‘যুদ্ধের কারণে আমাদের উৎপাদন কমেছে। অর্ডার কম, তাই কাজও কম। কাজ কম থাকলে ফোর্স কম। উৎপাদন কম থাকলেও খরচ চলমান রয়েছে। সেই সঙ্গে ব্যাংকের ইন্টারেস্টও কম নিচ্ছে না। ফলে খরচের ক্ষেত্র সবগুলোই চালু রয়েছে। তেলের ক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলোর ডিলারদের সঙ্গে চুক্তি থাকলেও ছোট ছোট কোম্পানির ডিলারদের সঙ্গে চুক্তি নেই। ফলে ছোট কোম্পানির তেলের সংকট থেকেই যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এতদিন তেমন লোডশেডিং ছিল না। এবার সরকার শহরকেন্দ্রিক লোডশেডিং বাড়ানোর চিন্তা করছে। কিন্তু শহরে কর্মসংস্থান-কারখানা সবই বেশি। লোডশেডিং, তেলের মূল্যবৃদ্ধি, তেলের স্বল্পতা সবকিছু মিলিয়ে উৎপাদনের বিষয়টি খেয়াল রাখা উচিত। উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এখানে শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না। কাজ কমতে থাকলে অতিরিক্ত জনবল ছাঁটাই করতে হবে। বিদ্যুতের পার্সেন্ট যত কমবে উৎপাদন তত কমবে। বৈশি^ক ও তেলের সংকটে ১৫ থেকে ২০ শতাংশ উৎপাদন কমতে শুরু করছে। এই হার ক্রমেই বাড়তে থাকবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












