জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জাতীয় নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির অভিযোগ পায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীতে এক ব্রিফিংয়ে মিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের সময় তারা বিভিন্ন ধাপ বিশ্লেষণ করেছে। তবে নির্বাচনে ফলাফল প্রভাবিত করার মতো ‘ইঞ্জিনিয়ারিং’ বা পরিকল্পিত কারচুপির কোনো প্রমাণ তাদের কাছে আসেনি।
মিশনের পর্যবেক্ষকরা জানায়, নির্বাচন চলাকালে কিছু বিচ্ছিন্ন অনিয়ম বা প্রশাসনিক দুর্বলতা দেখা গেলেও তা সামগ্রিক ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলেনি।
তারা আরও বলে, নির্বাচনী পরিবেশ, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ফলাফল ব্যবস্থাপনা-সবকিছু মিলিয়ে একটি গ্রহণযোগ্য কাঠামোর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।