কিশোর-কিশোরীদের ঘুম কেড়ে নিচ্ছে মোবাইল ফোন স্ক্রলিং
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
পড়াশোনা আর বাড়ন্ত বয়সের কারণে কিশোর-কিশোরীদের যখন সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন, ঠিক তখনই স্কুল খোলার দিনগুলোতেও গভীর রাত পর্যন্ত মুঠোফোনের স্ক্রিনে আটকে থাকছে তারা। নতুন এক গবেষণায় দেখা গেছে, অর্ধেকেরও বেশি কিশোর-কিশোরী স্কুল খোলার দিনগুলোতে রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে এক ঘণ্টা বা তারও বেশি সময় মুঠোফোনে ব্যয় করছে।
অ্যাডোলসেন্ট ব্রেন কগনিটিভ ডেভেলপমেন্ট স্টাডি’র তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছে, কীভাবে রাতের ফোন ব্যবহারের ধরণ কিশোর-কিশোরীদের ঘুমের সময় কমিয়ে দিচ্ছে। এই গবেষণায় রাতের ফোন ব্যবহারের সঙ্গে সরাসরি কোনও ক্ষতির যোগসূত্র না দেখানো হলেও, পূর্ববর্তী বিভিন্ন গবেষণায় ঘুমের ব্যাঘাতের নেতিবাচক প্রভাব প্রমাণিত হয়েছে।
ঘুমের সুযোগ হাতছাড়া হওয়ার কারণে কিশোর-কিশোরীদের পর্যাপ্ত ঘুম হচ্ছে না, যা তাদের জেগে থাকার সময়ের আচরণে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।
ঘুমের অভাব কিশোর-কিশোরীদের ওপর মারাত্মক প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের কার্যক্ষমতা ব্যাহত হয়, যার ফলে সারাদিনের শেখা তথ্যগুলো মনে রাখা বা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কিশোর বয়সের অন্যতম প্রধান কাজ হলো শেখা, তা স্কুলের পড়াশোনা হোক বা সামাজিক মেলামেশা।
২০১৩ সালের এক গবেষণায় দেখা গেছে, ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের যখন টানা এক সপ্তাহ মাত্র সাড়ে ৬ ঘণ্টা ঘুমাতে দেওয়া হয়, তখন তাদের মধ্যে উদ্বেগ, রাগ, বিভ্রান্তি, ক্লান্তি ও খিটখিটে মেজাজ অনেক বেড়ে যায়।
ঘুমের অভাব মানসিক স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে। এর ফলে বিষণœতা, উদ্বেগ, আত্মহত্যার চিন্তা, নিজের ক্ষতি করা এবং ঝুঁকিপূর্ণ আচরণ করার প্রবণতা বৃদ্ধি পায়।
মোবাইল ফোনের অ্যাপগুলোতে ব্যবহারকারীদের সক্রিয়ভাবে যুক্ত থাকতে হয়, যা মস্তিষ্কের উত্তেজনা বাড়িয়ে দেয় এবং ঘুম আসা কঠিন করে তোলে। তা ছাড়া রাতের বেলা ফোনের আলো, রিংটোন বা নোটিফিকেশনের শব্দ ঘুমে ব্যাঘাত ঘটায়।
নাগাতার ২০২৩ সালের অন্য এক গবেষণায় দেখা গেছে, ১৭ শতাংশ কিশোর-কিশোরী রাতে অন্তত একবার ফোন কল, মেসেজ বা ইমেইলের শব্দে জেগে ওঠে এবং ২০ শতাংশ রাতে ঘুম ভাঙার পর ফোন ব্যবহার করে।
এই সমস্যা সমাধানে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান বলা হয়েছে, সুস্থ স্ক্রিন টাইম বা ফোন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে মা-বাবাকেই সচেতন হতে হবে। কারণ দেখা গেছে, কিশোর-কিশোরীদের ফোন ব্যবহারের অন্যতম বড় কারণ হলো তাদের মা-বাবার ফোন ব্যবহারের অভ্যাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












