যদি চাঁদ না থাকতো তাহলে কী ঘটতো
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
মহান আল্লাহ পাক উনার অগণিত সৃষ্টির অনন্য একটি হলো চাঁদ। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফে অনেকবারই চাঁদের গুরুত্ব আলোচনায় এসেছে। বিশেষ করে হিজরী মাস গণনা করা হয় চাঁদের উপর ভিত্তি করেই।
সৃষ্টির পর থেকেই চাঁদ আমাদের রাতের আকাশকে আলোকিত করে আসছে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, যদি কোনোদিন চাঁদ না থাকত কিংবা আচমকা চাঁদ বিলীন হয়ে যেত, তবে কেমন হতো আমাদের চেনা এই পৃথিবী? বিজ্ঞানীদের বিভিন্ন তথ্য ও গবেষণার ওপর ভিত্তি করে চলুন জেনে নেওয়া যাক চাঁদহীন পৃথিবীর রূপ কেমন হতো।
মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, চাঁদ আকারে পৃথিবীর চেয়ে মাত্র ৩.৭ গুণ ছোট। চাঁদ না থাকলে আমাদের চেনা দিনের দৈর্ঘ্যও বদলে যেত। চাঁদের অনুপস্থিতিতে পৃথিবী আরও দ্রুত গতিতে ঘুরত, যার ফলে মাত্র ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই একদিন শেষ হয়ে যেত! রাতের আকাশ হয়ে উঠত ঘুটঘুটে অন্ধকার। চাঁদের পর রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল বস্তু হলো শুক্র গ্রহ, যা পূর্ণ চাঁদের চেয়ে ১৪ হাজার গুণ কম উজ্জ্বল। ফলে মনোরম জোছনার আলো আর কখনোই দেখা যেত না। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মতো ঘটনাগুলোও পুরোপুরি বন্ধ হয়ে যেত। সে ক্ষেত্রে একটি ছোটখাটো গ্রহণ দেখতে শুক্র গ্রহের সূর্য-পৃথিবীর মাঝখান দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হতো, যা সর্বশেষ ২০১২ সালে হয়েছিল এবং ২১১৭ সালের আগে আর হবে না।
চাঁদহীন পৃথিবী চরম পানিবায়ু বিপর্যয়ের মুখে পড়ত। চাঁদ পৃথিবীকে তার অক্ষে কিছুটা স্থিতিশীল রাখে। এটি না থাকলে সূর্যের আকর্ষণে পৃথিবী দুলতে থাকত, মেরু অঞ্চলের বরফস্তর অস্থিতিশীল হয়ে উঠত এবং পানিবায়ুতে মারাত্মক বিপর্যয় ঘটত।
চাঁদের আলো না থাকলে নিশাচর প্রাণীদের রাতে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












