সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আধুনিক নগরজীবনে বহুতল ভবনে ওঠানামার জন্য লিফট এখন প্রায় অপরিহার্য। তবে সহজ এই সুবিধার মাঝেও বিশেষজ্ঞরা যতটা সম্ভব সিঁড়ি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
কারণ নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামা শরীরের জন্য কার্যকর ব্যায়ামের কাজ করে।
এক গবেষণায় দেখা গেছে, সিঁড়ি ব্যবহারের মাধ্যমে শরীরের ক্যালোরি খরচ হয় এবং অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে।
এতে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সিঁড়ি ভাঙার অভ্যাস হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়।
পাশাপাশি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। সিঁড়ি দিয়ে ওঠা-নামার সময় শরীরে ‘ফিল গুড’ হরমোনের নিঃসরণও বাড়ে, যা মানসিক চাপ কমাতে এবং মন ভালো রাখতে সহায়তা করে।
এ ছাড়া সিঁড়ি ব্যবহার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পায়ের হাড় ও পেশি শক্তিশালী হয়।
গবেষকদের মতে, জিমে ৩০ মিনিট ব্যায়াম করে যে উপকার পাওয়া যায়, অনেক ক্ষেত্রে তার কাছাকাছি উপকার তুলনামূলক কম সময় সিঁড়ি দিয়ে ওঠানামার মাধ্যমেও পাওয়া সম্ভব।
আরও একটি কার্যকর কৌশল হলো- ওঠার সময় একসঙ্গে দুটি ধাপ অতিক্রম করা। এতে শরীরে রক্তসঞ্চালন বাড়ে এবং পেশির কার্যক্ষমতা উন্নত হয়। তবে এ ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি।
তবে তাই বলে একবারেই অনেক তলা সিঁড়ি ভাঙার প্রয়োজন নেই। যদি বাসা বা অফিস অনেক উঁচু ভবনে হয়, তাহলে শুরুতে কয়েক তলা পর্যন্ত সিঁড়ি ব্যবহার করে বাকি পথ লিফটে যেতে পারেন। ধীরে ধীরে সক্ষমতা অনুযায়ী সিঁড়ি ব্যবহারের পরিমাণ বাড়ানো যেতে পারে।
তবে হৃদরোগ, শ^াসকষ্ট, হাঁটু বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকলে নিয়মিত সিঁড়ি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












