‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’র ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত
কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের কাছে ক্রসিংয়ের সময় সিগন্যাল ভুলে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
গতকাল শনিবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। তারপর বিকাল সোয়া ৪টায় গচিহাটা রেলওয়ে স্টেশনে ঢোকার আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল ভুলের কারণে এটি হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।