ভারত থেকে দেশে ফিরলো পাচারের শিকার ১০ বাংলাদেশি
মানবপাচারের শিকার হয়ে বিভিন্ন সময় ভারতে আটকে পড়া ১০ বাংলাদেশি দেশে ফিরেছেন। মেঘালয়ের ডাউকি থেকে বাংলাদেশের তামাবিল সীমান্ত চেকপোস্ট দিয়ে গতকাল শনিবার (২৫ নভেম্বর) সকালে দেশে প্রবেশে করেন তারা। আসামের গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীদের স্বজন এবং সহকারী হাইকমিশনের কর্মকর্তারা জানান, এই ১০ জন বাংলাদেশি বিভিন্ন সময় ভারতের মেঘালয়ে অবৈধ অনুপ্রবেশের কারণে আটক হন। পরে আদালতের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়।
পাচারের শিকার ভুক্তভোগীরা জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে পাচার করে। বিক্রির উদ্দেশ্যে মেঘালয়ের একটি এলাকায় রাখলে তাদের আটক করে পুলিশ। পরে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের ৯ মাসের কারাদ- দিয়ে জোয়াই জেলা কারাগারে পাঠিয়ে দেয় আদালত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।