কিডনি পরিস্কার হবে! প্রতিদিন বিটের রস পান করুন
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
১. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:
বিটের রসে থাকে নাইট্রেট নামের এক আশ্চর্য যৌগ, যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এটি রক্তনালীকে প্রসারিত করে, ফলে রক্ত চলাচল হয় মসৃণ। রক্তচাপ স্বাভাবিক থাকে। গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটের রস একটি কার্যকরী প্রাকৃতিক বিকল্প হতে পারে।
২. রক্তশূন্যতায় বিটের রস:
আয়রনের দারুণ উৎস বিট। যাদের অ্যানিমিয়ার সমস্যা রয়েছে, তাদেরকে বিটের রস পান করা উচিত। আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে, ফলে শরীরে সঠিকভাবে অক্সিজেন পৌঁছায়। নিয়মিত বিটের রস খেলে ক্লান্তি দূর হয়, চেহারাতেও ঔজ্জ্বল্য ভাব আসে।
৩. কিডনির ডিটক্স:
বিটের রসে থাকা বিটালেইন নামক অ্যান্টি-অক্সিডেন্ট কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি শরীরের টক্সিন বের করতে সহায়তা করে এবং লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে। তাই বিটের রস শুধু রক্ত নয়, শরীরকেও করে তোলে নির্মল।
৪. ব্যায়ামে সহায়ক:
জিমে ঘাম ঝরাচ্ছেন? দৌড়ঝাঁপ করছেন সকালে? বিটের রস হতে পারে আপনার নতুন প্রাকৃতিক ‘এনার্জি ড্রিঙ্ক’। নাইট্রেট থেকে উৎপন্ন নাইট্রিক অক্সাইড পেশির মধ্যে অক্সিজেনের সরবরাহ বাড়ায়। ফলে দীর্ঘক্ষণ ব্যায়াম করলেও সহজে ক্লান্তি আসে না।
৫. মস্তিষ্কে মনোযোগ বাড়ায়:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় মস্তিষ্কে রক্তপ্রবাহ। গবেষণা বলছে, বিটের রস খেলে তা আবার সচল হতে পারে। বৃদ্ধ বয়সে স্মৃতিভ্রংশ প্রতিরোধে বিটের রস কার্যকরী হতে পারে। তরুণ প্রজন্মের ক্ষেত্রেও এটি মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












