কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাগুরার বায়তুন নূর জামে মসজিদ
, ১৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
মোঘল আমলের নিদর্শন বায়তুন নূর জামে মসজিদটি মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার গোপালগ্রাম এলাকায় অবস্থিত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মসজিদটি মোঘল আমলে নির্মিত এবং এর আনুমানিক বয়স প্রায় ৬৫০ বছর।
গোপালগ্রাম গ্রামের ষাটোর্ধ্ব আফছারুল আমীন বলেন, সেই ছোট থেকেই আমরা শুনে আসছি এই মসজিদটি মোঘল আমলে নির্মাণ করা হয়েছে। তবে এর সঠিক বয়স কেউ বলতে পারবে না। অনেকেই দূর-দূরান্ত থেকে এই মসজিদটি দেখতে আসেন। এটি আমাদের এলাকার সম্পদ। এই মসজিদটি সংরক্ষণে সরকারি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
মসজিদ কমিটির সভাপতি আজিম উদ্দীন বলেন, আমার দাদা ৬০ এর দশকে প্রথম মসজিদটি সংস্কার করেছিলেন। তখন ফার্সি ভাষায় মসজিদের নাম লেখা ছিলো। পরবর্তীকালে সেই লেখাটি অস্পষ্ট অবস্থায় আমিও দেখেছি। ওই লেখা থেকেই অনুমান করা হয়, এটা মোঘল আমলের।
পরবর্তীতে আমরা দুইবার এর সংস্কার করেছি। এখন এর একটি বর্ধিত অংশও তৈরি হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য মসজিদটি সংরক্ষণের জন্য এখনো সরকারি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, জেলার প্রাচীন স্থাপনা হিসেবে এই মসজিদটি আমাদের তালিকাভুক্ত আছে। তালিকার সবগুলো স্থাপনা সংরক্ষণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












