একটি গাছে মানুষের কল্পনার চেয়েও বেশি অনুজীব বাস করে
, ০৬ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
(পূর্ব প্রকাশিতের পর)
অণুজীব যেভাবে গাছে থাকে:
অণুজীবগুলো গাছের কা-ের দুইটি ভিন্ন অংশে থাকে। এরা গাছের ভেতর ও বাইরের অংশে থাকে। বাইরের কাঠকে বলে স্যাপউড। ভেতরের কাঠ হার্টউড নামে পরিচিত। নতুন গবেষণায় দেখা গেছে, ভেতরে বা বাইরের কাঠে ভিন্ন ধরনের অণুজীব আছে। স্যাপউডে অক্সিজেন বেশি ব্যবহার করে এমন অণুজীব বেশি। আর অক্সিজেনবিমুখ অণুজীব বেশি হার্টউডে। গবেষণায় দেখা গেছে, গাছে উৎপন্ন বেশিরভাগ মিথেন গ্যাসের উৎস হার্টউড।
অণুজীবগুলো কিভাবে গাছের কাঠের টিস্যুতে প্রবেশ করে, তা নিয়েও গবেষণা চলছে। জানা গেছে, কিছু অণুজীব হয়তো বীজের মাধ্যমে উত্তরাধিকারসূত্রে গাছের কাঠে চলে আসে। এরপর গাছের সঙ্গে থেকে যায়। কিছু অণুজীব গাছের ক্ষত দিয়ে প্রবেশ করে। আবার কিছু প্রাকৃতিকভাবে তৈরি হওয়া উন্মুক্ত অংশের মাধ্যমেও ভেতরে চলে আসে।
ভবিষ্যত গবেষণায় পথ দেখাবে:
গাছের ওপর এই অনুসন্ধানের আগে একইরকম গবেষণা হয়েছে মানুষের শরীর নিয়ে। মানুষের শরীরে কত অণুজীব থাকে, তা নিয়ে দীর্ঘ গবেষণা আছে। নতুন গবেষণাটি মানবদেহের মাইক্রোবায়োম নিয়ে করা আগের গবেষণার আদলে তৈরি করা হয়েছে। এই গবেষণাটি গাছে অণুজীব নিয়ে গভীরতর প্রশ্নের উত্তর খুঁজতে ম্যাপ হিসেবে কাজ করবে।
একটি গাছের বাস্তুতন্ত্র আসলে জটিল এবং বৈচিত্র্যময় জগৎ। আমরা গাছকে একটি মাত্র জিনিস বলে মনে করি। আসলে গাছ হলো ট্রিলিয়ন অণুজীবের এক মিলিত জীবন। আর এক ট্রিলিয়ন কোনো ছোটখাটো সংখ্যা নয়। একের পর ১২টি শূন্য দিতে হয় এক ট্রিলিয়ন লিখতে। এক গাছে এত অণুজীব বাস করে, তা এই গবেষণা প্রকাশের আগে আমাদের ধারণার বাইরে ছিলো!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












