কানাডায় গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
কানাডার ভ্যাঙ্কুভার শহরে একটি ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অনেকেই আহত হয়েছে। গত শনিবার (২৬ এপ্রিল) রাতে ভ্যাঙ্কুভারের সড়কে উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা একটি গণহতাহতের ঘটনার তদন্ত করছে। তবে তারা তাৎক্ষণিকভাবে হতাহতদের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে, আরও তথ্য পরবর্তীতে জানানো হবে।
ঘটনাস্থল থেকে এরইমধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পুলিশ বলেছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার পর একজন গাড়িচালক ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে একটি উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়।
এক প্রত্যক্ষদর্শী জানায়, অনুষ্ঠানস্থলে ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার আগে তিনি একটি কালো গাড়িকে এলোমেলোভাবে চলাচল করতে দেখেছে। জানা গেছে, ঘটনাস্থলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলো।
........................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)