বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ:

পাকিস্তানকে পানিতে মারার ফাঁদে পড়তে পারে ভারতও

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, রাত ১১:৩৮
আল ইহসান ডেস্ক:
ভারত-পাকিস্তান সাম্প্রতিক টানটান উত্তেজনার মাঝে ভারত ঐতিহাসিক সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
সিন্ধু পানিবণ্টন চুক্তি হলো একটি আন্তসীমান্ত নদীর পানি চুক্তি। এটি ১৯৬০ সালে স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান সিন্ধু অববাহিকার পানি ভাগ করে নেয়। গত ৬০ বছরের বেশি সময় ধরে অনেক সংঘাত, কূটনৈতিক সংকট এবং প্রায় ধারাবাহিক উত্তেজনার মধ্যেও এই চুক্তি টিকে ছিল।
ভারতের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সিদ্ধান্তের কারণে পাকিস্তানে চরম বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি হতে পারে। সিন্ধু পাকিস্তানের লাইফ লাইন। এই পদক্ষেপ দুই দেশকে পূর্ণাঙ্গ যুদ্ধের কাছাকাছি নিয়ে যেতে পারে। পাকিস্তান কোনোভাবেই তার পানির সরবরাহ বন্ধ করা মেনে নিতে পারে না।
গত বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বিষয়টি স্পষ্ট আলোচনাও হয়েছে। ভারতের পদক্ষেপের আনুষ্ঠানিক জবাব নিয়ে সেই বৈঠকটি হয়।
ভারতের সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত দুই দেশের পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বিপজ্জনক হলেও ভারতের ঘোষণার মানে এই নয় যে, দিল্লি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পানি সরবরাহ এমনভাবে বন্ধ করতে পারবে, যাতে বর্ষা মৌসুমে পানিপ্রবাহে উল্লেখযোগ্য প্রভাব পড়ে। এই সময়ে পাকিস্তান তার বেশির ভাগ পানি সঞ্চয় করে।
সিন্ধু চুক্তি অনুযায়ী পাকিস্তান সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানি ব্যবহারের অধিকার রাখে। এই নদীগুলো বিশাল। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই নদীগুলোতে অনেক পানি থাকে। এ সময় বরফ গলে এবং সিন্ধু অববাহিকার নদীগুলোতে পানির প্রবাহ বাড়ে।
ভারতে এই নদীগুলোর উজানে কিছু অবকাঠামো রয়েছে। তবে বিদ্যমান কোনো অবকাঠামোরই চুক্তির অংশ হিসেবে পাকিস্তানে প্রবাহিত পানি ধরে রাখার ক্ষমতা নেই।
পরিবেশনীতি বিশেষজ্ঞ হাসান খান বলেন, এগুলো চলমান পানিপ্রবাহের ওপর পানিবিদ্যুৎ প্রকল্প। এগুলোর ধারণক্ষমতা খুবই সীমিত। ভারত যদি সব বিদ্যমান বাঁধের গেট একসঙ্গে বন্ধ করে, তাহলেও কেবল পানি প্রবাহের সময় কিছুটা পরিবর্তন করা সম্ভব।
ভারত যেভাবে বাংলাদেশকে পানির হিস্যা থেকে প্রতিনিয়ত বঞ্চিত করছে; ঠিক সেভাবে পাকিস্তানের পানির হিস্যা উল্লেখযোগ্যভাবে বিঘিœত করতে হলে বহু বছর বিপুল অবকাঠামো উন্নয়ন ও বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। এ ছাড়া কাশ্মীরে পানিপথ ঘুরিয়ে দেওয়ার জন্য যেকোনো অবকাঠামো নির্মাণ প্রচেষ্টার ক্ষেত্রে বন্যা ও অন্যান্য ভৌগোলিক চ্যালেঞ্জের ঝুঁকি রয়েছে।
তবে ভারতের ঘোষণার পর আসল হুমকি হলো- ভবিষ্যতের অনিশ্চয়তা এবং আগামী মাস ও বছরগুলোতে পানিপ্রবাহ বন্ধ করার বিতর্ক থেকে সৃষ্ট বিপদ। সিন্ধু চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি বাধ্যতামূলক চুক্তি। চুক্তিতে একতরফাভাবে এটি স্থগিত করার কোনো বিধান নেই। সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের যেকোনো আনুষ্ঠানিক মন্তব্য, ঘোষণা বা পদক্ষেপ, এমনকি যদি তা কথার কথা হিসেবেও বলা হয়, তাহলেও পাকিস্তানের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে।
এ ছাড়া দিল্লির একতরফাভাবে চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত এই অঞ্চলে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, যা ভারতের ওপরই চাপ সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, চীন ভারতের বিতর্কিত পদক্ষেপ অনুকরণ করে ব্রহ্মপুত্র নদের পানি আটকে দিতে পারে। ব্রহ্মপুত্র ভারতের মিঠাপানির প্রায় ৩০ শতাংশ এবং মোট পানিবিদ্যুৎ সম্ভাবনার প্রায় ৪৪ শতাংশ সরবরাহ করে। চীন ব্রহ্মপুত্রের ওপর বড় বড় বাঁধ নির্মাণ করছে। ভারতের বিতর্কিত পদক্ষেপের কারণে চীন আরও বাঁধ নির্মাণের ন্যায্যতা খুঁজে পেতে পারে।
এ ছাড়া ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানকে চীনের সহযোগিতায় কাশ্মীরে দ্রুত বাঁধ নির্মাণে উৎসাহিত করতে পারে। পাকিস্তান ও চীন ইতিমধ্যে ডায়ামার-ভাষা, দাসু ও মোহাম্মদের মতো বিশাল বাঁধ প্রকল্পে সহযোগিতা করছে। ভারতের সাম্প্রতিক হুমকি সম্ভবত এই প্রকল্পগুলোতে আরও বেশি মনোযোগ ও জরুরি অবস্থা সৃষ্টি করবে।
ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে, চীন এই প্রকল্পগুলোর একটি বড় অংশীদার। চীন পাকিস্তানের পানিবিদ্যুৎ খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। দীর্ঘ মেয়াদে ভারত যদি সিন্ধুর পানির পাকিস্তানের হিস্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করে, আটকে দেয় বা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়, তবে পাকিস্তানের সামরিক মতবাদ অনুযায়ী এর জবাব দেওয়ার অনুমতি রয়েছে। ভারতের মনে রাখা উচিত যে পাকিস্তানকে পানি সংকটে ফেলার সিদ্ধান্ত কেবল যুদ্ধের দিকেই নিয়ে যেতে পারে। কারণ, এটি পাকিস্তানের টিকে থাকার শেষ উপায় হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড ১৩ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৩ ঘণ্টা আগে রোহিঙ্গাসহ বিভিন্ন দেশে গণহত্যায় যেভাবে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল আল ইহসান ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত ১৯ নভেম্বর এক রায়ে প্রথম… ১ দিন আগে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের ১ দিন আগে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা ১ দিন আগে গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই আল ইহসান ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়… ১ দিন আগে ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ১ দিন আগে ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ২ দিন আগে ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া ২ দিন আগে পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে ৩ দিন আগে সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে, বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি আল ইহসান ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও… ৩ দিন আগে