কানাডার রাস্তায় ৫০ লাখ মৌমাছি!
, ১৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ রবি’ ১৩৯১ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
বিবিসির বরাতে জানা গেছে, পুলিশ পরে মাইকেল বারবার নামের এক মৌমাছি পালনকারীর সহায়তা নিয়ে সেগুলোর উদ্ধারকাজ শুরু করে। যেখানে মৌমাছি ছড়িয়ে পড়ে তার পাশেই ছিল মাইকেলের প্রতিষ্ঠান ‘গুয়েলফের ট্রাই-সিটি বি রেসকিউ’। মাইকেল জানায়, দীর্ঘ ১১ বছরের কর্মজীবনে এ রকম অভিজ্ঞতা আর হয়নি তার। ভবিষ্যতে এ রকম আর হবে না এমন আশাও করেছে সে।
জানা গেছে, বাক্সের ভেতর মৌমাছিসহ চাকগুলো ছিল। পরিবহনের সময় দুর্ঘটনার কারণে তাদের বাক্সগুলো বাঁধন খুলে ট্রাক থেকে পড়ে যায়। এতে উন্মুক্ত হয়ে পড়ে মৌমাছি।
পুলিশের ফোন পেয়ে মাইকেল সেখানে যায়। কিন্তু তার একার পক্ষে পুরোটা সম্ভব ছিল না। সে সহযোগিতার জন্য অন্যান্য মৌমাছি পালনকারীর কাছে ফোন করে। প্রায় এক ডজন মৌমাছি পালনকারী এগিয়ে আসে পরে।
সে বলেছে, ‘ঘটনাস্থলে পৌঁছানোর পর মনে হচ্ছিল মৌমাছির যেন বড় একটি মেঘ দেখছি । সেগুলো খুব ক্ষিপ্ত, বিভ্রান্ত ও গৃহহীন ছিল।’
সে আরও জানায়, মৌচাকের বাক্সগুলো রাস্তার ১ হাজার ৩০০ ফুট ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। তার ট্রাকের সামনেই শুধু এক হাজার মৌমাছি ছিল এবং অন্যান্য মৌমাছি চারপাশে শব্দ করে উড়ছিল।
পুলিশ জনসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে এবং ওই এলাকা থেকে দূরে থাকতে বলে। রাস্তায় চলাচলকারী যানবাহনের চালকদের গাড়ির জানালা বন্ধ রাখতে এবং পথচারীদের দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়।
কয়েক ঘণ্টা পর বেশিরভাগ মৌমাছিকে মৌচাকে ফেরানো সম্ভব হয়। তবে কয়েকশ মৌমাছি দুর্ঘটনায় মারা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












