ওমান সাগরে বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করলো ইরান
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। জাহাজটি আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করার অভিযোগ। এ ঘটনায় ট্যাংকারটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হরমুজগান প্রদেশের প্রধান বিচারক মোজতবা গাহরেমানি জানায়, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানের ওপর নজরদারির মধ্যে এই ট্যাংকারটি জব্দ করা হয়।
মোজতবা গাহরেমানি জানায়, ট্যাংকারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিলো। ফলে চোরাচালানের সন্দেহে ট্যাংকারটি আটক করা হয়েছে। তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সে। দক্ষিণ ইরানের জাস্ক শহরে এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
গাহরেমানি বলেছে, ট্যাংকারটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে এবং মামলার আওতায় প্রমাণ সংগ্রহ, জ্বালানির নমুনা পরীক্ষাসহ আনুষ্ঠানিক তদন্ত চলছে।
সে জানায়, পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরিতে বিশ্লেষণ এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে। পুরো তদন্ত শেষ হলে মামলার ফলাফল প্রকাশ করা হবে।
ইরান যে তার সামুদ্রিক সীমানায় চোরাচালান মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে, এ ঘটনা তারই প্রতিফলন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)