দিল্লি দাঙ্গা মামলা:
ওমর খালিদ ও শারজিল ইমাম ছাড়া পাচ্ছেন না কেন?
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০২০ সালে হওয়া দাঙ্গার মামলায় গত পাঁচ বছর ধরে জেলে থাকা পাঁচ মুসলিম ছাত্র ও অধিকারকর্মীকে জামিন দিয়েছে দেশটির সর্বোচ্চ কোর্ট। তবে আদালতের শীর্ষ বেঞ্চ ওমর খালিদ ও শারজিল ইমাম-এই দুই আলোচিত ব্যক্তির জামিন নামঞ্জুর করেছে। ফলে বিচার শুরু হওয়ার অপেক্ষায় তাদের আপাতত জেলেই থাকতে হচ্ছে।
যারা জামিন পেয়েছেন, তাদের মধ্যে ছিলেন শামশাদ আহমেদের ছেলে শাদাব আহমেদ। দীর্ঘ পাঁচ বছরের দুঃসহ অপেক্ষার অবসান হলো তাদের। ২০২০ সালের এপ্রিল থেকে কোনো বিচার ছাড়াই জেলে ছিলেন শাদাব।
৬৭ বছর বয়সী বাবা শামশাদ আহমেদ আল জাজিরাকে বলেন, “সবাই খুশি যে আমাদের ছেলে একটা নেক কাজের জন্য জেল খেটে ঘরে ফিরছে। তবে ওমর আর শারজিলের জন্য বুকটা ফেটে যাচ্ছে; ওরাও তো আমাদেরই ছেলে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিনা বিচারে ছাত্র ও অধিকার-কর্মীদের এই দীর্ঘ বন্দিদশা মোদি সরকারের আমলে মুসলিমদের ওপর হওয়া প্রাতিষ্ঠানিক নির্যাতনের এক বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিও সম্প্রতি ওমর খালিদকে চিঠি লিখে সংহতি জানিয়েছেন।
ঘটনাটা আসলে কি নিয়ে?
২০২০ সালে মোদি সরকার নাগরিকত্ব আইন সংশোধন করে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু, পার্সি, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু মুসলিমদের বাদ দেওয়ায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিলো দিল্লির শাহীন বাগ।
ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের মুসলিম-বিদ্বেষী বক্তব্যের মধ্যেই ডানপন্থী উগ্র হিন্দু জনতা দিল্লির পূর্বাঞ্চলে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালায়, যা থেকে ভয়াবহ দাঙ্গা শুরু হয়। এতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন, যারা সবাই ছিলেন মুসলিম। ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার পর এটিই ছিলো দিল্লির সবচেয়ে বড় সহিংসতা।
এর জবাবে পুলিশ ৭৫৮টি মামলা করে এবং দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেও তারা দাবি করে, তরুণ মুসলিম কর্মীরা নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলো। তবে আইন বিশেষজ্ঞরা এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
বিক্ষোভকারীদের ওপর ‘ইউএপিএ’ নামক এক কঠোর সন্ত্রাসবিরোধী আইন চাপিয়ে দেওয়া হয়েছে, যাতে জামিন পাওয়া প্রায় অসম্ভব। এই আইনে সরকারকে কাউকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করার এবং বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখার ক্ষমতা দেওয়া হয়েছে।
অভিযুক্তরা কারা?
ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬ জন জামিন পেয়েছেন। গত সোমবার যাদের নিয়ে শুনানি হয়েছে তাদের পরিচয় একনজরে-
ওমর খালিদ: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন গবেষক ও আদিবাসী অধিকার নিয়ে পিএইচডি করা নেতা।
শারজিল ইমাম: জেএনইউর ইতিহাসের গবেষক ও আইআইটি বোম্বে থেকে পাস করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
মিরান হায়দার: জামিয়া মিলিয়া ইসলামিয়ার পিএইচডি গবেষক।
গুলফিশা ফাতেমা: একজন এমবিএ গ্র্যাজুয়েট ও সমাজকর্মী।
শিফা-উর-রহমান: একজন ব্যবসায়ী ও জামিয়া মিলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি।
শাদাব আহমেদ: কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েট, যিনি বিক্ষোভে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন।
সেলিম খান: একজন রপ্তানি ব্যবসায়ী।
কেন কারাগারেই থাকতে হচ্ছে খালিদ ও ইমামকে?
সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, ওমর খালিদ ও শারজিল ইমামের ভূমিকা বাকিদের মতো নয়; তারা এই ‘ষড়যন্ত্রের’ কেন্দ্রে ছিলেন বলে আদালত প্রাথমিকভাবে মনে করছে। তাই তাদের আরও এক বছর পর জামিনের আবেদন করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রশান্ত ক্ষোভ প্রকাশ করে বলেছে, “আমার মনে হয় বিচারকরা সরকারের প্রচ- চাপে ছিলো। মোদি সরকার আইনের অপব্যবহার করছে এবং আদালতও সরকারের নির্দেশ মেনে মাথা নত করছে। এই মামলার অভিযোগে কোনো সত্যতা নেই।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












