স্বীকৃতির পর সোমালিল্যান্ডে সন্ত্রাসী ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী, সোমালিয়ার তীব্র নিন্দা
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের সন্ত্রাসী পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার গত মঙ্গলবার সোমালিল্যান্ড পৌঁছেছে। সোমালিল্যান্ড হলো সোমালিয়া থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল, যাকে সম্প্রতি সন্ত্রাসী ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সোমালিল্যান্ডের প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানায়, সারের নেতৃত্বে একটি ইসরায়েলি প্রতিনিধিদল রাজধানী হারগেইসায় অবতরণ করে। বিমানবন্দরে তাকে সরকারের শীর্ষ কর্মকর্তারা স্বাগত জানায়। সফরের সময় সে সোমালিল্যান্ডের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে।
এদিকে সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, এই সফর সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তার সরাসরি লঙ্ঘন।
সোমালিয়ার সম্মতি ছাড়া কোনো আনুষ্ঠানিক যোগাযোগ অবৈধ এবং এর কোনো আইনগত ভিত্তি নেই বলেও জানানো হয়।
সোমালিয়া জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা দেশটির ভৌগোলিক অখ-তা রক্ষায় পাশে দাঁড়ায়। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের নিন্দা জানিয়েছে আরব লীগও। পরে গত মঙ্গলবার সার বলেছে, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের জন্য একটি নৈতিক সিদ্ধান্ত।
সে আরো বলেছে, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পেরে ইসরায়েল গর্বিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)