‘ওপেনএআই’ ও মাইক্রোসফটের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওপেনএআই’ এবং এই সংস্থায় বিনিয়োগকারী সংস্থা মাইক্রোসফটের বিরুদ্ধে কপিরাইট (স্বত্ব লঙ্ঘন) অভিযোগে মামলা দায়ের করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটন ফেডারেল আদালতে মামলাটি করা হয়েছে।
সংবাদমাধ্যমটির দাবি, চ্যাটজিপিটি স্বয়ংক্রিয় চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে গিয়ে তাদের সংবাদগুলির স্বত্ব লঙ্ঘন করেছে। ওপেনএআই তাদের চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে গিয়ে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সংবাদ ব্যবহার করেছে। কিন্তু এই গোটা প্রক্রিয়ায় কোথাও ওই সংস্থার নামের কোনও উল্লেখ নেই। সংস্থার স্বত্ব ব্যবহারের উল্লেখ কোথাও না থাকায় আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। বিনা অনুমতিতে সংবাদ অনুলিপি করা এবং তা ব্যবহারের অভিযোগের পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে সংবাদমাধ্যমটি। তাদের আরও অভিযোগ, বিভিন্ন সময়ে চ্যাটজিপিটি নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রবন্ধ কিংবা কোনও খবর থেকে উদ্ধৃতি ব্যবহার করে। এর আগে পাঠকরা সাবস্ক্রিপশন ছাড়া পড়তে পারতেন না। চ্যাটজিপিটির দৌলতে এখন সেখানেই বিনামূল্যে পড়ে নিতে পারছেন। ফলে আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে ওই সংবাদমাধ্যমটি।
সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রকাশিত খবর ব্যবহার করা নিয়ে এপ্রিল মাসেই মাইক্রোসফট ও চ্যাটজিপিটির সঙ্গে আলোচনা হয়েছিল ঠিকই। কিন্তু এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ চ্যাটজিপিটিকে কোনও লিখিত অনুমতি দেওয়া হয়নি। তবে ওপেনএআই-এর মুখপাত্র লিন্ডসে হেল্ড জানায়, তাদের সংস্থা নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এ বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে এমন মামলার ঘটনা হতবাক করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট কর্তৃপক্ষ।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।